চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫০ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২৬
বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

একসময় ছোট পর্দার সবচেয়ে ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন জাহিদ হাসান। অসংখ্য দর্শকপ্রিয় নাটকের মাধ্যমে নব্বই দশক থেকে শুরু করে দীর্ঘসময় ধরে তিনি ছিলেন টেলিভিশন নাটকের অন্যতম নির্ভরতার নাম। তবে গত কয়েক বছরে ব্যবসায়িক ব্যস্ততার কারণে নিয়মিত নাটকে তাকে খুব একটা দেখা যায়নি।

সুখবর হচ্ছে, সময়ের সবচেয়ে নামী নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘পথহারা মন’-এর মাধ্যমে আবারও অভিনয়ে ফিরছেন জাহিদ হাসান। এমন খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন জাহিদ হাসানের ভক্তরা। বিশেষ করে নব্বই দশকের বাংলা নাটকের দর্শকরা বলছেন, জাহিদ হাসানের এই প্রত্যাবর্তন ছোট পর্দার সোনালি দিনের স্মৃতিকে আবারও কিছুটা হলেও ফিরিয়ে আনবে।

ইউসুফ দেওয়ান নামে একজন ব্যাংকার ফেসবুকে লিখেছেন, আমাদের যৌবনকালের প্রিয় অভিনেতা ছিলেন জাহিদ হাসান। তখন নিয়মিত তার নাটক দেখতাম। এখনও তার নতুন কাজের অপেক্ষায় থাকি, কিন্তু পাই না। অনেকদিন পর আমার প্রিয় অভিনেতাকে ভালো কাজে ফিরিয়ে আনার জন্য পরিচালক রাজকে ধন্যবাদ।

সাইমুন্নেসা নামে আরেকজন লিখেছেন, রাজ-জাহিদ হাসান, বাহ। অনেকদিন পর মানিক রতনের কাজ হবে। দারুণ কিছুর অপেক্ষায় রইলাম। নিজেকে জাহিদ হাসানের ডাই হার্ড ফ্যান উল্লেখ করে রাফিজুল ইসলাম লিখেছেন, ভেবেছিলাম জাহিদ হাসান ভাই নাটক করা ছেড়ে দিয়েছেন। তার অনেক বড় ভক্ত হওয়ায় প্রায়ই নতুন নাটকের জন্য ইউটিউবে সার্চ দেই। কিন্তু সামনে আসে পুরাতন কাজ। আগের নাটকগুলো এখনও দেখি। জাহিদ ভাই, আপনাকে নব্বই দশক থেকেই সবচেয়ে বেশি ভালোবাসি। ধন্যবাদ ফিরে আসার জন্য।

ওই ভক্ত মন্তব্যে জাহিদ হাসানকে অনুরোধ করে লেখেন, অনুরোধ করতেছি জাহিদ ভাই আপনি আমাদের মতো ভক্তদের জন্য হলেও মাসে অন্তত একটা নাটকে অভিনয় করবেন। আমার মতো আপনার হাজার হাজার ভক্ত আছে, যারা আপনার অভিনীত নাটক দেখার জন্য অপেক্ষা করে।

Reneta

আয়েশা আক্তার খুশি নামে আরেক ভক্ত লিখেছেন, জাহিদ হাসান ভাই মোস্তফা কামাল রাজের মতো ভালো নির্মাতার নাটক দিয়ে কামব্যাক করছেন ভাবতেই আনন্দ পাচ্ছি। নিয়মিত জাহিদ ভাইকে নাটকে দেখতে চাই।

এছাড়া জাহিদ হাসানের শতশত অনুসারী ‘পথহারা মন’ দেখার অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন। নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প। দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেভাবেই গল্পটি লেখা।

নাটকে জাহিদ হাসান ছাড়াও আরো অভিনয় করছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।

রাজ বলেন, ‘দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। তার অভিনয় দক্ষতা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি।’

জাহিদ হাসান বলেন, রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। অনেকদিন পর আবারও তার পরিচালনায় কাজ করছি, এটা আমার জন্য আনন্দের। গল্পটি খুব আন্তরিক। আমার অভিনীত চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পরিবেশও দারুণ।

সম্প্রতি ‘পথহারা মন’-এর শুটিং সম্পন্ন হয়েছে। এর গল্পটি লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ। শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খায়রুল বাসারজাহিদ হাসানডা. এজাজুল ইসলামতানজিম সাইয়ারা তটিনীদীপা খন্দকারপথহারা মনমনিরা আক্তার মিঠুমুহাম্মাদ মোস্তফা কামাল রাজলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT