চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৪৮ সালের আজকের দিনে প্রথমবারের মত কারাবন্দী হন বঙ্গবন্ধু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

১৯৪৮ সালের আজকের এ দিনেই জীবনের তৃতীয় কিন্তু প্রথমবারের মতো দীর্ঘ সময়ের জন্য কারাবন্দী হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কারাবাস নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত তার ডায়েরি এবং অন্যান্য বইয়ে উন্মোচিত হচ্ছে অমূল্য সব তথ্য। সর্বশেষ সংযোজন গোপন গোয়েন্দা রিপোর্ট নিয়ে প্রকাশিত বই।

প্রতিবাদ সভা করার কারণে শেখ মুজিবুর রহমান প্রথম গ্রেপ্তার হন ১৯৩৯ সালে স্কুলে পড়ার সময়। ১৯৪৮ সালের ১১ মার্চ তিনি গ্রেপ্তার হন রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে সাধারণ ধর্মঘট পালন করার সময়। অল্প কয়েকদিনের মধ্যেই অবশ্য মুক্তি পান তিনি।

তার প্রথম দীর্ঘ কারাবাসের শুরু ওই বছরেরই ১১ সেপ্টেম্বর, ফরিদপুরে কর্ডন প্রথার বিরুদ্ধে আন্দোলনে নেমে। পরের বছর ২১ শে জানুয়ারি তিনি মুক্তি পান। সেবার চার মাস পর মুক্তি পেলেও পরে বারবারই তাকে কারাগারে যেতে হয়েছে, কারাবন্দি থাকতে হয়েছে বছরের পর বছর।

Banglabid

তবে, জাতির জনকের কারাজীবনের বিস্তারিত জানা যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশিত কয়েকটি বইয়ে। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র পর প্রকাশিত হয় কারাগারের রোজনামচা। ৩০৫৩ দিন বইয়ের মাধ্যমেও বঙ্গবন্ধুর কারাজীবনের নানা দিক উন্মোচিত হয়। ১১ সেপ্টেম্বর তার প্রথম দীর্ঘ কারাবাসের ৭০ বছর পূর্তির দিনে গবেষকরা বলছেন, সাম্প্রতিক প্রকাশনাগুলোর মাধ্যমে ইতিহাসের অনেক অজানা অধ্যায় উন্মোচিত হচ্ছে।

ইন্দিরা গান্ধির সঙ্গে সস্ত্রীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সর্বশেষ গত শুক্রবার শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি নিয়ে সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীর্ষক ১৪ খণ্ডের বইয়ের প্রথম খণ্ডের মোড়ক উন্মোচিত হয়েছে। ভাষা আন্দোলনসহ বাঙালির স্বাধীনতার ধারাবাহিক আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত বইয়ের প্রথম খণ্ড উন্মোচিত হয়েছে ১৯৪৮ থেকে ১৯৫০ সাল পর্যন্ত ইতিহাস। পাকিস্তানী গোপন রিপোর্টে জানা যাচ্ছে, ভাষা আন্দোলনের প্রাক্কালে তরুণ বয়সেই বঙ্গবন্ধু কিভাবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নজরে পড়লেন এবং কিভাবে তিনি সংগঠিত করছিলেন মুক্তির আন্দোলন।

পর্যায়ক্রমে সিক্রেট ডকুমেন্টের বাকি ১৩ খণ্ড প্রকাশ করা হবে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এসব দলিলকে গবেষকরা অমূল্য মনে করছেন।

Reneta

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবারের মত আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ দেবে ইসি

পরবর্তী

নাইজেরিয়ার গ্যাস ট্যাংকার বিস্ফোরণে ৩৫ জন নিহত

পরবর্তী

নাইজেরিয়ার গ্যাস ট্যাংকার বিস্ফোরণে ৩৫ জন নিহত

নওগাঁর মহাদেবপুরে পাখি কলোনি সংরক্ষণে উদ্যোগ

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT