চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মত আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ দেবে ইসি

সোমা ইসলামসোমা ইসলাম
৯:১৩ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A
নির্বাচন কমিশন-নির্বাচনের প্রস্তুতি

প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনসার এবং ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। বিতর্ক এড়াতে নিজ এলাকায় নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন না আনসার-ভিডিপির কোনো সদস্য।

তফসিল ঘোষণার পরই সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সঙ্গে বিশেষ বৈঠক করবে ইসি।

সংবিধান বলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরের শেষ দিকটায়। সীমানা পুননির্ধারণ, ভোটার তালিকা প্রণয়ন এবং ভোট কেন্দ্রের তালিকাসহ নির্বাচনী সরঞ্জামের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ৮০ ভাগ কাজ শেষ করে এনেছে ইসি।

তফসিল ঘোষণার পরই শুরু হবে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ প্রায় সাত লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ।

জাতীয় সংসদ নির্বাচনে বরাবরই ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করে আনসার এবং ভিডিপি। এবারই প্রথম তাদের প্রায় ৫ লাখ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আগের মতো ৪ দিনের পরিবর্তে ৬ দিনের জন্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।

নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণার পরপরই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ৮ বিভাগের তৃণমূলের প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

Reneta

সীমানা পুননির্ধারণের কারণে ২৫টি সংসদীয় আসনের সীমানায় কিছু পরিবর্তন আসায় ভোটকেন্দ্র বেড়ে যাবে। এ কারণে চূড়ান্ত গেজেট প্রকাশে কিছুটা দেরি হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসার ও ভিডিপিএকাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT