ডিজিটাল শর্ট

১৭ মার্চ থেকে চ্যানেল আইতে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ১৭ মার্চ। এ উপলক্ষে বছর ব্যাপী বিভিন্ন আয়োজন করেছে চ্যানেল আই। তারমধ্যে একটি ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’। জামাল রেজার প্রযোজনায় অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর। তিনি জানান, চ্যানেল আইয়ের পর্দায় ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসবে অজানা বঙ্গবন্ধু। সাধারণ মানুষের গল্প এবং চেতনায় শেখ মুজিবকে তুলে ধরার প্রয়াসেই চ্যানেল আইতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ছাড়াও উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

বিষয়:জন্মশতবার্ষিকী ফরিদুর রেজা সাগর মৃত্যুঞ্জয়ী মুজিব শেখ মুজিবুর রহমান সৈয়দ হাসান ইমাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…