বাংলাদেশ

যে কারণে এক যুগেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার বিচার

চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রের ছবি, যেখানে মানুষজন ভিড় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অফিস ভবনের সামনে মানুষজন ভিড় করছে, সংবাদ সংগ্রহের জন্য অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার এক যুগ পার হলো আজ। দীর্ঘ এক যুগেও এই সিরিজ বোমা হামলার ঘটনায় সব মামলার বিচার শেষ হয়নি। কিন্তু এমনটা কেন হচ্ছে, এমন প্রশ্নের জবাবে সাক্ষী না পাওয়াকেই বিচারের প্রধান অন্তরায় বলছে রাষ্ট্রপক্ষ।

২০০৫ সালের ১৭ আগস্টের ওই হামলায় দু’জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। এই ঘটনায় ঢাকার আদালতে ৯টি সহ সারাদেশে মোট ১৬০টি মামলা হয়। তবে হামলার এক যুগেও ঢাকাসহ সারাদেশে প্রায় অর্ধশত মামলার বিচার শেষ হয়নি। এর মধ্যে ঢাকায় হওয়া ৫টি মামলার এখনও বিচার শেষ হয়নি।

ঢাকা মহানগর পিপি এডভোকেট আব্দুল্লাহ আবু বলেন, নয়টি মামলার মধ্যে এর মধ্যে চারটি মামলার রায় হয়েছে এবং পাঁচটি মামলা এখনও বিচারধীন আছে।

বিচার শেষ করতে সাক্ষী হাজির করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর।

সিরিজ বোমা হামলার মামলাগুলোর মধ্যে সর্বশেষ রায় হয়েছে টাঙ্গাইলের মামলায়, গত ৮ আগস্ট। রায়ে ১৪ জেএমবি সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দেয় জেএমবি। এরপর শুরু হয় জেএমবি’র ধারাবাহিক হামলা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: 

বিষয়:সিরিজ বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…