শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্থাপন করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ১০ অক্টোবর সকাল আটটা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হবে।

এর আগে, ৫ অক্টোবর থেকে অন্তত এক ডোজ ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে।

বিষয়:একাডেমিক কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…