ক্রিকেট

ফাইনালে ব্যাটিং বিপর্যয়, ৫৮ রানে অলআউট বাংলাদেশ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ

ফাইনালে ব্যাটিং বিপর্যয়, ৫৮ রানে অলআউট বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টুয়েন্টি ত্রিদেশীয় সিরিজে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টেনেটুনে পঞ্চাশ পেরিয়েই অলআউট হয়ে গেছে জুনিয়র টিম টাইগ্রেস দল।

পাকিস্তানের ফয়সালাবাদে ইকবাল স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে সাদিয়া ইসলামের বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার দিনে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস।

বুধবার শ্রীলঙ্কার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মায়মুন নাহার ২৩ ও সাদিয়া আক্তার ১৭ রান করেন। অন্যরা কেউ দুঅঙ্কের ঘরে পোঁছাতে পারেননি।

বিষয়:অনূর্ধ্ব-১৯ নারী বাংলাদেশ শ্রীলঙ্কা
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…