চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ মিনিটের ‘বিশ্বাসঘাতকতা’র ভয়ে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় নিকটতম প্রতিপক্ষের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগেরও শেষ আট নিশ্চিত তাদের। তবে দুই আসরের মধ্যে লা লিগাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন কোচ আর্নেস্টো ভালভার্দে। কারণ হিসেবে কাতালান বস বলছেন, চ্যাম্পিয়ন্স লিগ ১৫ মিনিটেই ‘বিশ্বাসঘাতকতা’ করতে পারে।

লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে বার্সা। আগামী শনিবার সিমিওনের দলের বিপক্ষে ম্যাচ আছে ভালভার্দের শিষ্যদের। তারপর চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ।

অ্যাটলেটিকো ম্যাচের আগে অবশ্য মঙ্গলবার রাতেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ আছে বার্সেলোনার। ভালভার্দে বলছেন, এই ম্যাচের ফলাফল বার্সার জন্য অনেক কিছু ঠিক করে দিতে পারে।

ভ্যালেন্সিয়া ম্যাচের আগে ভালভার্দে বলেছেন, ‘ঐতিহাসিকভাবেই বার্সা যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, সে বছর লা লিগাও জিতেছে। আমি জানি খেলোয়াড় এবং সমর্থকসহ সবাই এই প্রতিযোগিতাটা (চ্যাম্পিয়ন্স লিগ) ভালোবাসে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ আপনার সঙ্গে যেকোনো ম্যাচেই বিশ্বাসঘাতকতা করতে পারে। এমনকি ১৫ মিনিটের খারাপ সময়ই সেটা হতে পারে।’

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের পার্থক্য টেনে বার্সা কোচ বলেছেন, ‘বিপরীতভাবে, লা লিগায়, আপনি প্রথম মিনিটের থেকে মৌসুমের শেষ পর্যন্ত নিজেকে বিচার করতে পারেন। এটা আমাদের রুটি-রুজি। আপনি প্রতি সপ্তাহে নিজেকে বিচার করতে পারেন।’

জয়ের চলতি ধারা অব্যাহত রাখতে পারলে ২৬তম লা লিগা শিরোপা জিতবে বার্সেলোনা। ভালভার্দে বলছেন, বর্তমান ফর্ম শেষ পর্যন্ত ধরে রাখতে সব করবে তার দল, ‘লিগে আরও নয় ম্যাচ বাকি আছে, এরমধ্যে ছয় ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন। তবে শেষ ম্যাচ পর্যন্ত আমরা সর্বোচ্চ পয়েন্ট অর্জনের চেষ্টাই করব।’

ট্যাগ: বার্সাভালভার্দেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওজিলের নিমন্ত্রণে আর্সেনালের খেলা দেখলেন শাহরুখ

পরবর্তী

চেহারা লুকাননি সুস্থ ইরফান

পরবর্তী

চেহারা লুকাননি সুস্থ ইরফান

এয়ারপোর্টে এ কী কাণ্ড করলেন রণবীর?

সর্বশেষ

বিদ্যুতের তারে জড়িয়ে পিতা-পুত্রের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT