বরাবরই বেশ রসিকতার মুডে থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর, হোক সেটি শুটিং সেটে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিংবা কোন সাক্ষাৎকারে। তবে এবার অন্যরকম এক রসিকতা করতে দেখা গেল ‘সঞ্জু’ খ্যাত এই অভিনেতাকে। রসিকতাটি এক পাপারাজ্জির সাথে করেছেন রণবীর।
রণবীর বর্তমানে ব্যস্ত তার আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’ এর প্রমোশনের কাজে। আর এরই ভেতর গতকাল মুম্বাই এয়ারপোর্টের দেখা মিলেছিল তার। যেখানে তাকে কালো ও ধূসর রংয়ের পোশাকে বেশ ক্যাজুয়াল দেখাচ্ছিল। এয়ারপোর্টের সেই ভিডিওরই এক জায়গা রণবীর এক পাপারাজ্জিকে ভড়কে দিতে প্রশ্ন করে বসেন যে, ‘চপ্পল (স্যান্ডেল) কোথা থেকে নিয়েছ?’
রণবীরের করা হঠাৎ এমন প্রশ্নে অবাক হয়েছে সেই পাপারাজ্জি এবং উপস্থিত ব্যক্তিরা। ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
তারকারা কে কোথায় যাচ্ছেন, কি করছেন এগুলোর সন্ধানে সর্বদা ব্যস্ত থাকেন সাংবাদিক ও পাপারাজ্জিরা। অনেক সময়ই তাদের অনেক অদ্ভুত প্রশ্নেরও সম্মুখীন হতে হয় তারকাদের। তবে এবার উল্টোটা করে যেন প্রতিশোধ নিলেন রণবীর কাপুর।
View this post on Instagram
Video- Ranbir Kapoor spotted at Mumbai Airport few minutes ago. #RanbirKapoor #Ranbir #Bollywood








