চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বর্ষী এই ব্রাজিলিয়ানে চোখ বার্সা-রিয়ালের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়ের ছবি, চোখে মুখে উচ্ছ্বাস, মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দলবদলে বিশ্বের সেরা ফুটবলারদের টানতে মুখিয়ে থাকে জায়ান্ট ক্লাবগুলো। চলে অর্থের ঝনঝনানি। অনেক সময় একজনকে ঘিরেই জমে ওঠে বাজার। টানাটানির সেই লড়াইয়ে নতুন নাম এন্ড্রিক ফেলিপ। ১৫ বর্ষী এ ব্রাজিলিয়ান বিস্ময়বালককে নিতে ময়দানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

কে এই কিশোর? যাকে পেতে ৪৫ মিলিয়ন নিয়ে ঝাঁপ দিতে মরিয়া দুই স্প্যানিশ জায়ান্ট। আগ্রহ দেখাচ্ছে আরও কিছু ক্লাব।

১৫ পেরোনোর আগেই ফেলিপ নিজ দেশের ক্লাব পালমেইরাসের যুব দলের হয়ে খেলে আলো ছড়িয়েছেন। মর্যাদাপূর্ণ যুব প্রতিযোগিতার আসর কোপিনহাতে নজরকাড়া পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়েছেন। ফাইনালে একটিসহ ৭ ম্যাচে ৬ গোল করে ফেলেছেন হৈচৈ।

ফেলিপকে পেতে আগ্রহের কমতি নেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। তাদের টেক্কা দিয়ে পছন্দের উঠতি তারকাকে নিতে পিছিয়ে নেই ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসিও।

অবশ্য এখনই ঘরের ছেলেকে পরের হাতে তুলে দিতে চায় না পালমেইরাস। ফেলিপ ১৬-তে পা রাখলে পেশাদার চুক্তিতে যেতে চায় ক্লাবটি।

অন্যদিকে এই মুহূর্তে পিএসজির এমবাপে ও ডর্টমুন্ডের হালান্ডকে নিয়ে ব্যস্ত সময় পার করছে স্প্যানিশ জায়ান্টদ্বয়। সুযোগটা লুফে নিয়ে ফেলিপের সাথে নতুন চুক্তিতে যেতে চায় পালমেইরাস। ক্লাবটি এরইমধ্যে ১৭ মিলিয়ন ইউরোর একটি ক্লজ বসিয়েছে। যে চুক্তি অনুযায়ী ১৮ বছরের আগে অন্যকোথাও যাওয়ার সুযোগ থাকছে না ফেলিপের।

তবে ৪৫ মিলিয়ন ইউরো ঢালতে রাজি হলে বার্সা-রিয়ালের যে কেউ ফেলিপকে পেতে পারে। রিয়াল এমবাপের সঙ্গে হালান্ডকে নিয়েও ব্যস্ত। বার্সা চলমান অর্থনৈতিক বাজে পরিস্থিতির কথা ভেবে শেষ পর্যন্ত ১৫ বর্ষী ফেলিপকে দলে টানবে কিনা সেটাও দেখার।

বাকি রইল চেলসি, রাশান ধনকুবের আব্রামোভিচ মালিকানা থেকে সরে যাচ্ছেন, নতুন মালিক এলে সিদ্ধান্তটা কি হতে পারে সেটা অপেক্ষাও কিশোর ফেলিপকে ঘিরে।

ট্যাগ: চেলসিবার্সেলোনাব্রাজিলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে বদলে গেল ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের নাম

পরবর্তী

বঙ্গবন্ধুর জন্মদিনে মেলায় শিশুরাই ক্রেতা ও বিক্রেতা

পরবর্তী
শিশুরা মেলায় খেলাধুলা ও আনন্দ উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর জন্মদিনে মেলায় শিশুরাই ক্রেতা ও বিক্রেতা

Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: টানা তিন দিন মৃত্যুহীন বাংলাদেশ

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT