চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছরে সবচেয়ে কাছে আজ মঙ্গল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি, পরিবেশ
A A

দীর্ঘ ১৫ বছর পর পৃথিবীর সবচেয়ে কাছে আসছে আসছে আজ প্রতিবেশী মঙ্গল। ৩১ জুলাই মঙ্গলগ্রহ সূর্যের চারদিকে নিজ কক্ষপথে ঘুরে এমন অবস্থানে চলে আসবে, যেখানে পৃথিবী থেকে এর দূরত্ব হবে মাত্র ৫ কোটি ৭৬ লাখ কিলোমিটার।

এর আগে ২০০৩ সালে আমাদের সবচেয়ে কাছ থেকে ঘুরে গিয়েছিল এই লালগ্রহ। তখন পৃথিবী থেকে এর দূরত্ব ছিল আরেকটু কম, ৫ কোটি ৬০ লাখ কিলোমিটার। এর আগের ৬০ হাজার বছরেও মঙ্গলগ্রহ প্রতিবেশী পৃথিবীর এতটা কাছে আসেনি।

আর ৩১ জুলাইয়ের পর আবার মঙ্গলগ্রহকে কাছে পেতে পৃথিবীকে আরও ১৭ বছর অপেক্ষা করতে হবে। কারণ ২০৩৫ সালের ১৫ সেপ্টেম্বর মঙ্গলীয় অপজিশনের সময় (সূর্য ও মঙ্গল পৃথিবীর ঠিক দুই পাশে থাকবে) আবারও দুই গ্রহ এই রকম কাছাকাছি হবে।

৭ জুলাই থেকেই পৃথিবীর আকাশে উজ্জ্বল হতে শুরু করেছে মঙ্গলগ্রহ। এই উজ্জ্বলতা চলবে মোটামুটি ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে আগস্টের মাঝামাঝি থেকে উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে থাকবে।মঙ্গলগ্রহ-ফেসবুক

বর্তমানে রাতের আকাশে দানব গ্রহ বৃহস্পতির চেয়েও বেশি জ্বলজ্বল করছে মঙ্গল। অন্য সময় শুক্রগ্রহের পর বৃহস্পতিই সবচেয়ে উজ্জ্বলভাবে দেখা যায়।

মঙ্গলবার মঙ্গলগ্রহ পৃথিবীর সবচেয়ে আসবে মাঝরাতের দিকে। দক্ষিণ দিগন্তরেখার প্রায় ৩৫ ডিগ্রি ওপরে দেখা যাবে গ্রহটিকে।

Reneta

মঙ্গলকে ফেসবুকের আমন্ত্রণ
মঙ্গলগ্রহ পৃথিবীর কাছে আসা উপলক্ষে একটি ছোট ভিডিও তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মঙ্গলবার ফেসবুকে প্রথমবার লগইন করলেই দেখা যাচ্ছে এই অ্যানিমেটেড ভিডিওটি।

ভিডিওতে প্রথমে দেখা যায় পৃথিবী থেকে টেলিস্কোপে পৃথিবীবাসী দেখছে কাছে আসা মঙ্গলকে। আর তারপরই দেখা যায়, ঠিক একইভাবে কাছে আসা পৃথিবীকে মঙ্গলগ্রহ থেকে টেলিস্কোপ দিয়ে দেখছে মঙ্গলবাসী।মঙ্গলগ্রহ-ফেসবুক মঙ্গলগ্রহ-ফেসবুক

ভিডিওর নিচে লেখা ছোট একটি বার্তা:

মঙ্গলের সঙ্গে একটি ছোট্ট সাক্ষাৎ
মঙ্গলগ্রহ দেখতে অনেক দূরে মনে হয়, কিন্তু বাস্তবে গত ১৫ বছরের তুলনায় বর্তমানে সে আমাদের অনেক কাছে! আমাদের ফেসবুকের সবার পক্ষ থেকে শুভেচ্ছা রইল, পৃথিবীবাসী অন্য বন্ধুদের সঙ্গে উপভোগ করুন এই মহাজাগতিক অতিথির আগমন।

ভিডিওটি দেখুন এখানে:

https://www.channelionline.com/wp-content/uploads/2018/07/Mars_Facebook_31-07-18.mp4

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকমঙ্গলগ্রহসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT