১৫ জেলায় শীতবস্ত্র দিলো ৩৮তম বিসিএস পরিবার

১৫ জেলায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মানুষজন উপস্থিত, কিছু মানুষ বসে ও দাঁড়িয়ে আছেন, একটি স্কুলের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘সাহায্য নয়-উপহার, পাশে থাকবো-অঙ্গীকার’ – এই স্লোগানে ৩৮তম বিসিএস পরিবারের উদ্যোগে উত্তরবঙ্গ, চরাঞ্চল ও পার্বত্য অঞ্চলের শীতার্তদের মাঝে কম্বল, মাস্ক ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়েছে।
ঢাকা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, খাগড়াছড়িসহ একযোগে ১৫টি জেলায় এসব শীত্রবস্ত্র বিতরণ করা হয়।
কার্যক্রমের শুরুতে ৩৮তম বিসিএস ক্যাডারদের পক্ষ থেকে দুঃস্থ মানুষের তালিকা প্রণয়ন করে টোকেন দেয়া হয়। পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ বিষয়ে ৩৮তম বিসিএস পরিবারের সদস্যরা জানিয়েছেন, জনগণের ট্যাক্সের টাকায় আমরা পড়ালেখা করেছি, তাই সেবার মানসিকতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।






