চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ জুলাই রাজশাহীতে সমাহিত হবেন এন্ড্রু কিশোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২০
বিনোদন
A A

কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্যানুষ্ঠানের জন্য আগামি ১৫ জুলাই দিন নির্ধারণ করেছেন পরিবার। তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী রাজশাহী মহানগরের সিএনবি মোড় এলাকায় থাকা বাংলাদেশ চার্চের কবরস্থানে তার নিজের দেখানো জায়গাতেই সমাহিত হবেন।

মঙ্গলবার (৭ ‍জুলাই) দুপুরে এন্ড্রু কিশোরের শেষকৃত্য নিয়ে সাংবাদিকদের ব্রিফিং দেয়ার সময় পরিবারের পক্ষে এমন তথ্য জানান গুণী এই শিল্পীর বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস।

এর আগে সোমবার রাতে চ্যানেল আই অনলাইনকে বিপুল বিশ্বাস জানিয়েছিলেন যে, অস্ট্রেলিয়া থেকে এন্ড্রু কিশোরের দুই ছেলে মেয়ে ফিরে এলেই শেষকৃত্যানুষ্ঠানের সময়সূচি জানানো হবে। তিনি দুই/তিন দিন সময় লাগতে পারে বলেও জানিয়েছিলেন।

তবে মঙ্গলবার দুপুরের সংবাদ সম্মেলনে তিনি জানান, ছেলে-মেয়েদের দেশে ফেরার টিকেট পেতে দেরি হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বুধবার (৮ জুলাই) দিনগত রাত দেড়টায় এন্ড্রু কিশোরের ছেলে এন্ড্রু জুনিয়র সপ্তক অস্ট্রেলিয়া থেকে ফেরার কথা জানান বিপুল বিশ্বাস। তবে এন্ড্রুর মেয়ে সজ্ঞার ফিরতে দেরি হবে। আনুমানিক ১৩/১৪ তারিখ লেগে যাবে বলেই এন্ড্রু কিশোরের ধর্মীয় আনুষ্ঠানিকতা ১৫ জুলাই শুরুর কথা জানান তিনি।

ওইদিনের কর্মসূচি জানিয়ে বিপুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, ছেলে মেয়ে ফেরার পর ১৫ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে আমরা মরদেহ চার্চে নেবো। সেখানে ধর্মীয় আচার শুরু করা হবে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে এন্ড্রু কিশোরের ইচ্ছে অনুযায়ী সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর পর্যন্ত এন্ড্রু কিশোরের মরদেহ রাখা হবে। তার শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী কলেজেও শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে অসংখ্য কালজয়ী গানের এই স্রষ্ঠার মরদেহ। বিকেল চারটার দিকে তাকে সিএনবি মোড় এলাকায় থাকা বাংলাদেশ চার্চের কবরস্থানে সমাহিত করা হবে।

সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে।

Reneta

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। কয়েক মাস ধরে সেখানে তার চিকিৎসা চলে। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসায় শিল্পীকে সহায়তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিঙ্গাপুরের চিকিৎসা শুরুর কয়েক মাস তাঁর অবস্থা কিছু ভালো হলেও শেষ দিকে এসে আবার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে করোনার এই সংকট সময়ের মধ্যেই গেল মাসের ১১ তারিখ ঢাকায় ফেরেন তিনি।

এরপর ২০ জুন থেকে বোন শিখা বিশ্বাসের সঙ্গে জন্মস্থান রাজশাহীতে থাকতে শুরু করেন এন্ড্রু কিশোর। সেখানেই তাঁর মৃত্যু হয়।

জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার বাবার মুখে, আমার সারা দেহ, আমার বুকের মধ্যেখানে, তুমি আমার জীবন, ভেঙ্গেছে পিঞ্জর, ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও, তুমি মোর জীবনের ভাবনা, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে, তোমায় দেখলে মনে হয়, কিছু কিছু মানুষের জীবনে কি যাদু করিলার মতো অসংখ্য বাংলা গান উপহার দিয়েছেন তিনি। গান গেয়ে জীবনে মোট আটবার পেয়েছেন জাতীয় পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এন্ড্রু কিশোরলিড বিনোদনশেষকৃত্যসমাহিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিদের নামে কুৎসা রটানোর অভিযোগ থেকে মুক্তি পেল বার্সা

পরবর্তী

নতুন নিবন্ধন আইন: মতামত দিতে সময় চেয়ে ইসি’কে আওয়ামী লীগের চিঠি

পরবর্তী

নতুন নিবন্ধন আইন: মতামত দিতে সময় চেয়ে ইসি'কে আওয়ামী লীগের চিঠি

টিকটক

টিকটকের মতো চীনা অ্যাপগুলো নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT