বাংলাদেশ

১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

বাংলাদেশে ট্রেন দুর্ঘটনা সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ট্রেন দুর্ঘটনার ছবি, ট্রেনের একটি অংশ ও দুর্ঘটনার খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে উপবন এক্সপ্রেসের ১২টি বগি লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গলের সাঁতগাও স্টেশন অতিক্রমের পর উপবন এক্সপ্রেস ট্রেনের ‘পুলিং রড’ ভেঙে লাইনের ‘পয়েন্ট অ্যান্ড ক্রসিং’ এর কয়েকটি ব্লকের মধ্যে পড়ে যায়। এতে ব্লক ভেঙে ট্রেনের ১২টি বগি লাইনচ্যুত হয়।

শুক্রবার সকাল ৬টায় কুলাউড়া ও আখাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

এই ট্রেনে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ সহস্রাধিক যাত্রী। তবে তিনিসহ কোনো যাত্রী আহত হননি।

বিষয়:ট্রেন চলাচল ট্রেন দুর্ঘটনা বগি লাইনচ্যুত রেল যোগাযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…