বাংলাদেশ

‘তারা বিদ্যুৎ দিতে পারেনি; শুধু খাম্বা বসিয়েছিল’

১৫ উপজেলায় শতভাগ বিদ্যুতের পাওয়ার প্লান্ট উদ্বোধন করে প্রধানমন্ত্রী

‘তারা বিদ্যুৎ দিতে পারেনি; শুধু খাম্বা বসিয়েছিল’

সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি দেশবাসীকে বিদ্যুৎ দিতে পারেনি; তারা শুধু খাম্বা বসিয়েছিল।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সে ভেড়ামারায় ৪শ‘ ১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র এবং ১৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, একুশ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার পাশাপাশি গ্রাম পর্যায়েও তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।

‘২০২১ সালের মধ্যে দেশের সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হচ্ছে। একবছর আগে এ কর্মসূচি শুরু হয়। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার খোকসা, রংপুরের পীরগঞ্জসহ ১২ জেলার ১৫টি উপজেলার শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এলো।’

শেখ হাসিনা অভিযোগ করে বলেন, ’৯৬ সালে ক্ষমতায় এসে বিদ্যুৎ খাতকে এগিয়ে নেয়ার চেষ্টা করলেও পরবর্তিতে বিএনপি ক্ষমতায় এসে আরও পিছিয়ে দেয়।

‘শুধু ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া নয়, বিভিন্ন ক্ষেত্রে সারা দেশে উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।’

পরে শতভাগ বিদ্যুতায়নের সুবিধায় যাওয়া ১২ জেলার ১৫ উপজেলার মানুষের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোটও চান তিনি।

বিষয়:প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…