চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ অাগস্টে বেঁচে যাওয়ার পর তাদের দিনগুলি যেভাবে কেটেছে

ওবায়দুল রশিদ ওবায়দুল রশিদ
২:২৫ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A
দুজন শিশু বন্ধু একসঙ্গে বসে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর তার বৃহত্তর পরিবারের আত্মীয়দের খুঁজে বের করে কাউকে গুম করেছে খুনিচক্র, কাউকে গুলি করেছে। পরের বছরগুলো আতঙ্ক আর বিভীষিকার মধ্যে গেছে তাদের।

৭৫ এর ১৫ আগস্ট ভোরের নৃশংসতা শেষে সবাই যখন জানতে পারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করেছে খুনিরা, তখন শেখ ফজলুল হক মনি ও আবদুর রব সেরনিয়াবাতের বাড়ির বেঁচে থাকা সদস্যদের শেষ আশ্রয়ের আশাটুকুও শেষ হয়ে যায়। হতাহতদের মধ্যে বেঁচে থাকাদের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও আসে খুনি চক্রের একটি দল।

শেখ ফজলুল হক মনি এবং বেগম আরজু মনিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা শেখ ফজলুল করিম সেলিম সেদিন সেখান থেকে চিকিৎসকদের সহায়তায় পালিয়ে যেতে পারেন।

ধানমন্ডিতে শেখ মনির বাসভবনের পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে দেখতে পান, খুনিরা তন্ন তন্ন করে তাদের খুঁজছে। শুধু পরিবারের বড় সদস্যদেরই নয়, শেখ ফজলুল হক মনির দুই শিশু সন্তানকেও খুঁজে বেড়িয়েছে ঘাতকেরা। পরে তাদের স্বজনদের ওপর চালিয়েছে অত্যাচার।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, আমরা যে বেঁচে গেছি এই খবরটা ওরা (ঘাতকরা) পরে বুঝতে পারে। যার জন্য ওরা আমাকে এবং আমার ভাই মারুফকে খুঁজে বেড়িয়েছিল, বিভিন্ন জায়গায় হামলাও করেছিল।

আবদুর রব সেরনিয়াবাতের বাসা থেকে হতাহতদের ঢাকা মেডিকেলে আনার আগে রমনা থানার ওসি আনোয়ারের পরামর্শে পালিয়ে যান তার ছেলে আবুল হাসনাত আবদুল্লাহ। আর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আড়াই মাস চিকিৎসাধীন থাকেন আবদুর রব সেরনিয়াবাতের স্ত্রী, দুই মেয়ে ও আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী শাহানারা আবদুল্লাহ।

Reneta

আবুল হাসনাত ও শাহানারা আবদুল্লাহর বেঁচে যাওয়া দুই ছেলে-মেয়েকে তাদের নানা নিয়ে যান বরিশাল। দীর্ঘদিন তারা বাবা-মাকে ছাড়া থাকে নানা বাড়িতে।

বেঁচে যাওয়া শাহানারা আবদুল্লাহ বলেন, বঙ্গভবন থেকে ফোন আসতো আমাকে ডেকে নিয়ে কথা বলার চেষ্টা করত। বহুদিন পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে।

শেখ ফজলুল হক মনির পরিবারের বেঁচে থাকা সদস্যরা তিন বছর পালিয়ে ছিলেন ভারতে। আর আবদুর রব সেরনিয়াবাতের পরিবারের বেঁচে থাকা সদস্যরা যাযাবরের মতো পালিয়ে বেড়িয়েছেন দেশের বিভিন্ন স্থানে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধ হত্যাকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাসের পর এবার লন্ডনে ট্রেন লাইনচ্যুত

পরবর্তী

বন্যা পরিস্থিতির অবনতি, বিপর্যস্ত যোগাযোগ

পরবর্তী
বাহুকায় ভেঙ্গে যাওয়া বাঁধ

বন্যা পরিস্থিতির অবনতি, বিপর্যস্ত যোগাযোগ

নিউইয়র্কে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় শোক দিবসে নিউইয়র্কে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT