বিনোদন

১৫ আগস্ট চ্যানেল আইয়ে ‘শ্যামল ছায়া’

১৫ আগস্ট চ্যানেল আইয়ে ‘শ্যামল ছায়া’

ছয় দিনব্যাপী ঈদ আয়োজনে এবার ৬টি ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করছে চ্যানেল আই। তারমধ্যেই ১৫ আগস্ট মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বেনে প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’র পুনঃপ্রচার করছে চ্যানেলটি।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, ১৫ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সোয়া দশটায় দেখানো হবে ছবিটি।

২০০৪ সালে মুক্তি পায় হুমায়ূনের ‘শ্যামল ছায়া’। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তৈরি এই ছবিতে সরাসরি যুদ্ধের দৃশ্য না দেখিয়েও যুদ্ধের আবহ ফুটিয়ে তোলা হয়েছে সুনিপুণ ভাবে। ছবিটি ২০০৬ সালে ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগে একাডেমি পুরস্কার এর জন্য বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

‘শ্যামল ছায়া’য় অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, শাওন, শিমুল, রিয়াজ, স্বাধীন খসরু, সৈয়দ আখতার আলী, তানিয়া আহমেদ, রাত্রি, আহমেদ রুবেল, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, শামীমা নাজনীন, জেসমিন পারভেজসহ আরও অনেকে।

বিষয়:আহমেদ রুবেল এজাজুল ইসলাম চ্যানেল আই জেসমিন পারভেজ তানিয়া আহমেদ ফারুক আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…