চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ আগস্ট এবং ৩ নভেম্বর দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা চলেছিল: ড. কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

সংবিধান সমুন্নত রেখেই সকল সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন গণফোরাম নেতা ও ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ঐক্য ফ্রন্টের দাবি আদায় প্রক্রিয়া অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা চলেছিলো। কিন্তু তারা সফল হয়নি৷ জনগণের মধ্যে ঐক্য থাকলে বাংলাদেশকে কেউ পিছিয়ে দিতে পারবে না।

শুক্রবার বিকেলে রাজধানীর গণফোরাম কার্যালয়ে জেল হত্যা দিবস স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, সংবিধানকে রেখে, সংবিধানকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনা করলে সমস্যার সমাধান হওয়া সম্ভব। আরো সংলাপ হবে। একদিনেই সব সমস্যার সমাধান হওয়া সম্ভব না।

তিনি বলেন, জাতীয় ঐক্য হয়েছে স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে। বাংলাদেশ চিরস্থায়ী হয়েছে, জনগণ নিজেদের জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে। এই দেশে গ্রাম এবং শহরের মধ্যে বৈষম্য থাকবে না। উন্নয়নের সুষম বণ্টন হতে হবে। কতিপয় লোক উন্নয়নের সুফল পাবে, তা হবেনা। ঐক্যকে সুসংহত করে, দেশ গড়ায় এগিয়ে যেতে হবে।

বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি।

জনগণের শক্তিকে চাপে রেখে নিঃশেষ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি৷এসময় উপস্থিত ছিলেন গণফোরাম মহাসচিব মোস্তফা মহসীন মন্টু, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্য ফ্রন্টজেল হত্যা দিবসড. কামাল হোসেনলিড নিউজসংবিধানসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT