১৫০ কোটি ছুঁই ছুঁই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর আয়

গাড়ির আয়নায় একজন অভিনেতার মুখের প্রতিফলন দেখা যাচ্ছে, তিনি নীল রঙের চেহারা ও মুখে বিশেষ চেহারা ধারণ করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলতি সপ্তাহেই ১৫০ কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলবে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এখন পর্যন্ত ছবির ছবির মোট আয় ১৪১.২৫ কোটি।
ছবি মুক্তির ৯ দিন পরেও বক্স অফিসে তুমুল ব্যবসা করছে এই ছবি। ১৫০ কোটির পথে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে এই ছবি। ট্রেড আ্যানালিস্ট তরণ আদর্শ রবিবার টুইট করে জানিয়েছেন, ঘোড়ার মতো ছুটে চলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। শনিবার নবম দিনে বাকি আট দিনের তুলনায় সবচেয়ে বেশি আয় করেছে এই ছবি। তরন আদর্শ আশা করছেন, দশম দিনে ২৮ থেকে ৩০ কোটির ব্যবসা করতে পারে এই ছবি।
বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত এই ছবির বাজেট মাত্র ১৫ কোটি রুপি। ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমাটি বক্স অফিস কাঁপানোর পাশাপাশি দর্শকের প্রশংসাও কুড়াচ্ছে।
১৯৯০ সালে জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে এই ছবি।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশি প্রমুখ।





