বিনোদন

‘বাঙালি বলেই নজরে এলাম না’- যে কারণে ক্ষুব্ধ স্বস্তিকা

স্বস্তিকা একটি অনুষ্ঠানে উপস্থিত, মনোযোগে ভরা মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বস্তিকা একটি অনুষ্ঠানে উপস্থিত, তিনি একটি কালো শাড়ি পরেছেন এবং মনোযোগের সাথে কিছু দেখছেন বা শুনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বস্তিকা মানেই রাখঢাকহীন স্পষ্টবক্তা! বরাবরই সোশ্যাল মিডিয়ায় নিজের যেকোন মত জাহির করতে অকপট থাকেন বাঙালি এই অভিনেত্রী। মঙ্গলবার (৩০ আগস্ট) গভীর রাতেও অভিনেত্রী নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন বিস্ফোরক এক- তথ্য!

পোস্ট করা টুইটে মূলত নিজের পরিশ্রমের যোগ্য সম্মান না পাওয়ায় চটেছেন স্বস্তিকা। পাশাপাশি প্রশ্ন রাখলেন বাঙালি কি আজও কোণঠাসা বলিউডে?

মূলত মুম্বাইয়ের নামী চলচ্চিত্র বিশেষজ্ঞ তথা সমালোচক তরণ আদর্শ মঙ্গলবার টুইটারে নেটফ্লিক্সের আসন্ন ছবি ‘কালা’র বেশ কিছু ঝলক শেয়ার করেন। যেই ছবির মধ্য দিয়েই অভিনয় জগতে পা রাখছেন ইরফান খান পুত্র বাবিল খান। আসন্ন ছবিটিতে বাবিলের বিপরীতে দেখা যাবে ‘বুলবুল’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে। তবে আসন্ন ছবিটির ঝলক প্রকাশের সময় তরণ আদর্শ বাবিল ও তৃপ্তির নাম উল্লেখ করলেও সেখানে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি। অথচ এই ছবিতে বাবিল-তৃপ্তির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। মূলত এই বৈষম্য মেনে নিতে না পেরেই ফুঁসে ওঠেন অভিনেত্রী।

তাই তো তরণ আদর্শের টুইট রি-টুইট করে রীতিমতো বিদ্রুপের ছলে স্বস্তিকা লেখেন, ‘স্যার, আমার নাম স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘কালা’ সিনেমাটি আমারও। আমি মুম্বাইয়ের বাসিন্দা নই ঠিকই তবে ২২ বছর ধরে কাজ করছি। এত বড় বড় তারকাদের মাঝে আমার নামটিও যদি একটু উল্লেখ করে দেন খুবই কৃতজ্ঞ থাকব। আগাম ধন্যবাদ।’

টলিউডের প্রথম সারির নায়িকা স্বস্তিকা এখন বলি-পাড়ারও পরিচিত নাম। ‘পাতাল লোক’, ‘দিল বেচারা’ সহ বলিউডের একাধিক ওয়েব সিরিজ কিংবা ছবি রয়েছে তার ঝুলিতে। তবুও বলিউডে যেন খানিক ব্রাত্য অভিনেত্রী! পরে যদিও নিজের ভুল শুধরে নেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। যারই প্রেক্ষিতে অপর এক টুইটে স্বস্তিকার নাম উল্লেখ করেন, পাশাপাশি জানান, ‘বিষয়টি আমার নজরে আনবার জন্য ধন্যবাদ’। কিন্তু তাতেও রাগ কমেনি স্বস্তিকার। –হিন্দুস্থান টাইমস বাংলা

বিষয়:তরণ আদর্শ বাবিল খান স্বস্তিকা স্বস্তিকা মুখোপাধ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…