মাশরাফী বিন মোর্ত্তজাকে একাদশে নিয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমেছে মিনিস্টার ঢাকা। চোটের কারণে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি এ পেসার। চতুর্থ ম্যাচে সুযোগ হল খেলার।
মাশরাফী সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালের ১৮ ডিসেম্বর। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালের পর আর মাঠে নামা হয়নি। বিপিএল দিয়ে মাঠে ফিরলেন নড়াইল এক্সপ্রেস।
পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডব ঢাকার দলটিতে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওপেনার তামিম ইকবাল ও পেস আক্রমণে আছেন মাশরাফী।







