চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩৩ রানেই শেষ পাকিস্তান

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৫৪ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ফাইনালে নামার আগে দুই দলের অধিনায়কের কণ্ঠেই ছিল দাপুটে লড়াইয়ের প্রত্যয়। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান আত্মবিশ্বাসী হয়েই বলেছিলেন শ্রীলঙ্কা দল সামর্থ্যের ১০০ ভাগ দিলে আমরা দেব ১১০ ভাগ। অতিরিক্ত আত্মবিশ্বাসই কী কাল হলো পাকদের? বৈরী আবহাওয়ায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত যে ঠিক ছিল না সেটি তাদের স্কোর দেখলেই বোঝা যাচ্ছে। লঙ্কান পেসারদের পর স্পিনারদের দাপটে ৪২.১ ওভারে ১৩৩ রানে অলআউট হয়েছে তারা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনাল দেখতে হাজির হয়েছেন শ’দুয়েক দর্শক। স্বাগতিক বাংলাদেশ নেই, দর্শকদের মাঝেও তাই উত্তাপ ছিল না স্বাভাবিকভাবেই। ইনিংসের ৩২তম ওভারে উসামা মির ব্যাক টু ব্যাক ছক্কা-চার হাঁকিয়ে দর্শকদের খানিক আনন্দ দিতে পেরেছেন। তখন গ্যালারি থেকে এল হালকা আওয়াজ। ওই ওভারে ১১ রান তুলে ১০০ রান পেরোয় পাকিস্তান। পরে আরও একটি ছক্কা হাঁকান মির। ২৬ রানের সর্বোচ্চ স্কোরারও তিনিই।

সমান ২৬ রান এসেছে অধিনায়ক রিজওয়ানের ব্যাটে। ২০ রান করেছেন খুশদিল শাহ। ৪২ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকদের হয়ে একটু প্রতিরোধের চেষ্টা করেছিলেন রিজওয়ান ও খুশদিল। ৩২ রানের বেশি এগোয়নি জুটিটি। রিজওয়ানকে বোল্ড করে সিহান জয়সুরিয়া ভাঙেন জুটি। পরের দুই ওভারে আরও দুই উইকেট নেন এই অফস্পিনার। ৮৫ রানে সাত উইকেট হারিয়ে ১০০ রানের মধ্যে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে দলটি। অষ্টম উইকেটে ৪৭ রান যোগ হলে সে শঙ্কা কাটে পাকদের।

Banglabid

উসামা মিরকে বোল্ড করে ব্রেক থ্রু আনেন লেগস্পিনার ওয়ানু ডি সিলভা। শেষ উইকেটটি নেন এই বোলারই। এবারও বোল্ড। ২৫ রান করা হাম্মাদ আজমকে সাজঘরে পাঠান আমিলা অপয়শু।

সেমিফাইনালে আসিথা ফার্নান্দোর হ্যাটট্রিক লণ্ডভণ্ড করে দিয়েছিল স্বাগতিক বাংলাদেশের টপঅর্ডার। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি মুমিনুল-নাসিররা। ফাইনালে পাকিস্তানের বিপক্ষেও জ্বলে ওঠেন লঙ্কান পেসাররা।

লঙ্কানদের প্রথম সাফল্য এসেছে আসিথা ফার্নান্দোর হাত ধরেই। ব্যক্তিগত ৫ রানে আসিথার বাউন্সার পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন ইমরান বাট। পরের দুটা নিলেন চামিকা করুনারত্নে। সাজঘরে ফিরলেন হোসেন তালাত (১০) ও হারিস সোহেল (৩)।

Reneta

দলের তৃতীয় পেসার লাহিরু সামারাকুন প্রথম ওভারেই পেলেন সাফল্য। এবার ফিরলেন বিল্লাল আসিফ (১১)। টস জেতা পাকিস্তান তখন ৪২ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে।

দুই-তিন দিন ধরেই চট্টগ্রামের আকাশ মেঘলা। সঙ্গে দমকা হাওয়া। বৃষ্টি যে হবে তা আবহাওয়ার পূর্বাভাসেই ছিল। গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে ম্যাচ শুরুর খানিক আগে। এজন্য ২টার ম্যাচ শুরু হয়েছে ৩০মিনিট দেরিতে। পরে দখিনা বাতাস আর মেঘাচ্ছন্ন আবহাওয়া কাজে লাগিয়ে আসল কাজটা শুরুতেই সেরে ফেলেছেন লঙ্কান পেসাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT