চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ বছর পর বগুড়ার সাংবাদিক দীপংকর ‘হত্যারহস্য উদঘাটন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৭
জনপদ, বগুড়া
A A

এক যুগ পর বগুড়ার সাংবাদিক দীপংকর চক্রবর্তী হত্যার রহস্য উদঘাটন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সাংবাদিক দীপঙ্কর  চক্রবর্তী জেএমবির বিরুদ্ধে লেখার কারনে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান।

মঙ্গলবার বগুড়া পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ঢাকার হলি আর্টিজান রেস্তোঁরায় হামলার আসামী শীর্ষ জেএমবি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী বগুড়ার আদালতে এ হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি ও স্থানীয় দৈনিক দূর্জয় বাংলার নির্বাহী সম্পাদক সাংবাদিক দীপংকর চক্রবর্তীকে ২০০৪ সালের ২ অক্টোবর রাতে বাড়ির গেটের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

২০০৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মামলাটি থানা পুলিশ, ডিবি পুলিশ, সিআইডি পুলিশের ১২জন কর্মকর্তা তদন্ত করেছে। ২০১২ সালে দ্বিতীয় বারের মতো সিআইডি পুলিশ বগুড়ার চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির চূড়ান্ত রিপোর্ট জমা দেয়।

এরপর বাদী নিহতের ছেলে পার্থ সারথী চক্রবর্তীর নারাজি আবেদনের প্রেক্ষিতে কয়েক দফা শুনানির পর বগুড়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ২০১৪ সালে মামলাটি পুন:তদন্তের নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে ডিবির এসআই মজিবর রহমান সেটি তদন্ত করছেন।

Reneta

মামলাটি ক্লু-লেস বলে আদালতে চার বার চুড়ান্ত রিপোর্ট দেয়া হয়। তবে রিপোর্টে বলা হয়, হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাংবাদিক হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT