ডিজিটাল শর্ট

১২ বছরে ২০ লাখ ইঁদুর মেরেছেন হান্নান

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মাগুরা কৃষি অফিসের তথ্য, ১২ বছরে কমপক্ষে ২০ লাখ ইঁদুর মেরে রেকর্ড গড়েছেন এ কৃষক। এলাকাবাসী তাকে ইঁদুর হান্নান হিসেবে চিনলেও তার প্রকৃত নাম আবদুল হান্নান। ইঁদুর নিধনের স্বীকৃতিস্বরূপ এরইমধ্যে দু’বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের আবদুল হান্নান জানান, ২০০৭ সালে বাড়িতে রাখা কিছু ধানের সবটাই নষ্ট করে ইঁদুর। সে সময় ইঁদুর নিধনের জন্য কিছু কাঠের যন্ত্র বানান তিনি।

এই যন্ত্র দিয়ে নিজের বাড়িকে ইঁদুর মুক্ত করেন। তারপর বিষয়টি নিয়ে মাঠে নামেন হান্নান।

বিনামূল্যে ইঁদুর নিধনের নানা যন্ত্র সরবরাহ করতে থাকেন তিনি। হান্নানের দাবি, ১২ বছরে ২০ লাখ ইঁদুর নিধন করেছেন তিনি।

 

বিষয়:২০ লাখ ইঁদুর আবদুল হান্নান ইঁদুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…