ফুটবল

১০ বছর পর ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন লিল

লিলের ফুটবল দল চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিলের ফুটবল দল ১০ বছর পর ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন হয়ে উদযাপন করছে, খেলোয়াড়রা খুশি ও উল্লসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক দশক পর ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা শোকেসে তুলেছে লিল। শেষ রাউন্ডে অ্যাঙ্গার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি।

রোববার রাতে অ্যাঙ্গার্সের মাঠে ২-১ গোলের জয় তুলে ট্রফি উঁচিয়ে ধরে লিল। এটি তাদের চতুর্থবার লিগ টাইটেল জয়।

এক দশক পর শিরোপা, শেষটি ছিল ২০১০-১১ মৌসুমে। আগের দুটি ১৯৪৫-৪৬ ও ১৯৫৩-৫৪ মৌসুমে।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের দশম মিনিটে জোনাথন ডেভিডের গোলে লিড নেয় লিল। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করেন বুরাক ইলমাজ।

মধ্যবিরতির পর ফিরে কোনো পক্ষই আর গোল পাচ্ছিল না। নির্ধারিত সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাঞ্জেলো ফুলগিনি একটি গোল ফিরিয়ে দিলেও লিলের জয়ে সেটি বাধা হতে পারেনি।

লিল ৩৮ ম্যাচে ৮৩ পয়েন্টে মৌসুম শেষ করল। পিএসজি ৮২ পয়েন্টে দুইয়ে, ৭৮ পয়েন্ট নিয়ে তিনে থাকল মোনাকো।

বিষয়:পিএসজি লিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…