চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ টাকা কেজির চালে নয় ছয় কেন?

সায়েদুল আরেফিনসায়েদুল আরেফিন
১:৪৮ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৬
মতামত
A A

সরকার প্রাথমিক পর্যায়ে সারাদেশে পঞ্চাশ লাখ দরিদ্র পরিবারকে চাল দিচ্ছে ১০ টাকা কেজি দরে। কারণ এরা আমাদের দেশের হতদরিদ্র শ্রেণীর মানুষ। এটা খুব ভালো উদ্যোগ যার সমালোচনা কেউ করে নি। কথায় কথায় যারা সরকারের দোষ ধরেন তারাও এর প্রশংসা করেছেন। এটা খুব ভালো একটা কালচার, ভালো কাজের প্রশংসা করা ভালো অভ্যাস। এমনটি প্রত্যাশা সবার কাছে সবার।

বেশি দিন টেকেনি এই প্রশংসা। হঠাৎ করে বিভিন্ন মাধ্যমে জানা গেলো এইসব গরিবদের চাল নিয়ে শুরু হয়েছে নয় ছয়। কোনো কোনো ডিলার গরিবের জন্য বরাদ্দের এই চাল পুরোটাই বেঁচে দিয়েছেন বাইরে, বেশি দামে। সুবিধাবাদী ব্যবসায়ীরা টাকার বান্ডিল নিয়ে বসে ছিলেন ওৎ পেতে, কম দামে চাল কিনে বেশি লাভ করার জন্য। কখনো কখনো তারা ডিলারদের প্রভাবিত করে/করেছে নানাভাবে। যার সমস্ত দায় এসে পড়েছে সরকার আর সরকারি দলের ঘাড়ে। চারিদিকে চলছে ছি ছি রব।

তবে গরীববান্ধব সংগঠন আর মিডিয়াগুলো নীরব। কিন্তু কেন এমন হচ্ছে! এর পিছনে কি কারণ তা একটু খতিয়ে দেখা দরকার। আসলেই কি সরকারি দলীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানরা এটা করেছেন! না কি এর পিছনে অন্য কার হাত আছে! যার দায় সরকারের ঘাড়ে, সরকারি দলের ঘাড়ে চাপিয়ে পার পেয়ে যাচ্ছে অন্য কেউ বা কোনো!

দেশের দারিদ্র পীড়িত এলাকার প্রতিটি ইউনিয়নে গড়ে ১৫০ থেকে ৫০০ গরীব মানুষের তালিকা করা হয়েছে, মানুষের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে। প্রতিটি ইউনিয়নের গরীব মানুষের তালিকা প্রণয়নে বা এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে আছেন উপজেলার একজন সরকারি কর্মকর্তা। যাকে বলা হচ্ছে ট্যাগ অফিসার যিনি এতদসংক্রান্ত কমিটির সভাপতি/আহবায়ক। আর সংশ্লিষ্ট ইউনিয়নের সচিব, যিনি নিজেও সরকারি কর্মচারী, কমিটির সদস্য সচিব। ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারগণ কমিটির সদস্য, তাদের ভূমিকা কমিটির সভাপতি/আহবায়ক সাহেবকে নানাভাবে সাহায্য সহায়তা করা।

কমিটির সভাপতি/ আহবায়ক আর সদস্য সচিব চেয়ারম্যান/ মেম্বার সাহেবের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নের গরিব পরিবারের তালিকা নিয়েছেন। যেখানে ইউপি মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আর এমপি সাহেবের পছন্দের মানুষের নামের তালিকা যেমন গেছে, তেমন ঐ ট্যাগ অফিসারের আর ইউপি সচিবের পছন্দের নামও তালিকায় ঢুকেছে, তা সহজেই অনুমেয়। কিন্তু ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সার্বিক দায়িত্বে আছেন ট্যাগ অফিসার আর সংশ্লিষ্ট ইউনিয়নের সচিব, এতে কোনো সন্দেহ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই উপজেলা চেয়ারম্যান আর এমপি সাহেবের পছন্দের লোকেরাই হয়েছেন ডিলার, কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের কোনো কথাই রাখা হয়নি। তবুও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান আর এমপি সাহেবের ঘাড়ে সমস্ত দোষ এসে বর্তায়। কারণ তারা জনপ্রতিনিধি, তাদের নামেই স্থানীয় সরকারের সব কর্মকাণ্ড পরিচালিত হয়।rice-2

বিগত সংসদ নির্বাচন এবং তারপরের স্থানীয় সরকার নির্বাচনে বহু সুবিধাবাদী আওয়ামী লীগ নেতা আর হাইব্রিড আওয়ামী লীগ নেতা নির্বাচিত হয়ে এসেছেন, নানা কারণে। কখনো বা গ্রুপিংএর কারণে জোর জবরদস্তি করে নির্বাচিত হয়েছেন অনেকেই আওয়ামী লীগের ব্যানারে বা প্রতীকে যারা আসলে অনেকেই সুবিধাআলী মার্কা আওয়ামী লীগ। এমন অনেক আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান আর এমপি নির্বাচিত হয়েছেন যারা নিজে বা তাদের পরিবারের কেউ কখনোই নৌকায় ভোট দেননি, কিন্তু তারা এখন সাচ্চা আওয়ামী লীগ! এভাবেই কিছু অসৎ সরকারি কর্মচারি, গরীব চোষা ব্যবসায়ী, গ্রুপিং করে নেতা হওয়া সুবিধাবাদী আওয়ামী লীগ আর হাইব্রিড আওয়ামী লীগ মিলে মিশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টাকা কেজি দরে চাল বিক্রির এই মহতী কর্মসূচীকে করেছে প্রশ্নবিদ্ধ, হচ্ছে সরকার আর সরকারি দলের বদনাম।

Reneta

ভারতের পশ্চিমবঙ্গসহ (বর্তমানে বাংলা) একাধিক রাজ্যে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হয়। এতে স্থানীয় সরকারের কাজ একদিকে প্রশাসনিকভাবে আবার অন্যদিকে দলীয়ভাবেও মনিটর করা যায়। ফলে সমস্ত দায়িত্ব আর দায় দুটোই থাকে নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধির উপর। নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধি তার দলীয় পদ হারানো আর জেলে যাবার ভয়ে নয় ছয় করার সুযোগ নেন খুব কম। এখানে আরেকটা কাজ করা হয় যা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো, নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিগণ তার অধিক্ষেত্রে চাকরিরত সকল সরকারি কর্মচারি কর্মকর্তার এসিআর লেখেন। ফলে স্থানীয় সরকার অধিক্ষেত্রে চাকরিরত সকল সরকারি কর্মচারি কর্মকর্তার উপর নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধিগণের একটা প্রভাব থাকে। সরকারি কর্মচারিদের চালানোর যোগ্যতা না থাকলে নির্বাচন করতে ভয় পান বেশিরভাগ রাজনীতিক কর্মী। তাই তারা নয় ছয় করার কাজে জড়িত হতেও ভয় পান। নির্বাচিত স্থানীয় সরকার rice-3প্রতিনিধিগণ সরকারি কর্মচারিদের উপর অনৈতিক চাপ সৃষ্টি করলে বা অন্যায় করতে বললে তারা তাদের উপরের কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে তা জানিয়ে নিজেদের রক্ষা করেন। ফলে স্থানীয় সরকার পর্যায়ে আসে একটা চেক এণ্ড ব্যালান্স, যেটার অভাব আমাদের দেশে খুব প্রকট। তাই কাগজে নয়, বাস্তবে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা ও দায়িত্ব বাড়াতে হবে। আমলা আর জনপ্রতিনিধিদের জবাবদিহীতা, সচ্ছতাও নিশ্চিত করতে হবে; বঙ্গবন্ধু কন্যা তা পারবেন বলে আমাদের বিশ্বাস।

সব সরকারি কর্মচারি কর্মকর্তা খারাপ না, সব রাজনীতিবিদ খারাপ না, সব ব্যবসায়ীও খারাপ না। কিন্তু গুটি কয়েক খারাপের জন্য পুরো জাতি আজ কলংকিত হচ্ছে বিশ্বদরবারে। সেটা আমরা নিজেরা বাদে সবাই কিন্তু বুঝে ফেলেছি। তাই আমাদের পরীক্ষিত শত্রু বন্ধু চীন আর বিশ্বব্যংক যেখানে অতীতের সব ভুল বোঝাবুঝি ঝেড়ে ফেলে বাংলাদেশের সরকারের সার্বিক উন্নয়ন ও দারিদ্রবিমোচন কর্মসূচীর প্রশংসা করছে। তাদের সহায়তা বাড়াচ্ছে, সেখানে আমাদের দেশের গুটিকয়েক লোক আমাদেরকে পিছনে টেনে দারিদ্র্যের যাঁতাকলে বেঁধে রাখার চেষ্টায় লিপ্ত। সরকারের গায়ে ব্যর্থতার তকমা লাগাতে গিয়ে তারা রাষ্ট্রের ক্ষতি করছেন, সেটা ভেবে চিন্তে নাকি না জেনে তা খুব পরিস্কার করে বলার দরকার আছে কি?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT