ক্রিকেট

১০ উইকেটে জিতল উইন্ডিজ

বাংলাদেশের ক্রিকেটাররা উইন্ডিজের বিরুদ্ধে জিতেছেন ১০ উইকেটে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাটিং বিপর্যয়ের গ্রানাডা টেস্টে জশুয়া ডি সিলভার বীরত্বে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে জিতে নিলো স্বাগতিকরা।

ব্রিজটাউনে সিরিজের প্রথম টেস্টটি ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। পরে নর্থ সাউথ এন্ডে সিরিজের দ্বিতীয় টেস্টেও মেলেনি কোনো ফল। তাই একটি টেস্ট জিতেই সিরিজ জয়ের স্বাদ পেল ক্রেইগ ব্রাথওয়েটের দল।

আগের দিনের ৮ উইকেট নিয়ে রোববার চতুর্থ দিনের খেলায় মাঠে নামে ইংলিশরা। স্কোরবোর্ডে ১৩ রান যোগ করতেই ক্রিস ওকসের উইকেট হারায় রুটরা। জ্যাক লিচকে ফিরিয়ে ইংল্যান্ড ইনিংসের ইতি টানেন কেমার রোচ।

১২০ রানে থামে জো রুটদের দ্বিতীয় ইনিংস। চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল মাত্র ২৮ রান। কোনো উইকেট না হারিয়েই সে লক্ষ্যে পৌঁছে যায় ক্রেইগ ব্রাথওয়েটের।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। শেষদিকে সাকিব মাহমুদ ও জ্যাক লিচের ব্যাটে ভর করে কোনোমতে ২০০ রান পার করে সফরকারীরা।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজও শুরুর দিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে জশুয়া ডি সিলভার ব্যাটে বিপর্যয় কাটিয়ে উঠে লড়ার পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা। ২৯৭ তে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস।

বিষয়:ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ডি সিলভা ব্রাথওয়েট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…