চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০৮ রানে থামল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

অপরিবর্তিত একাদশ নিয়ে আগের ম্যাচের মতোই টস জিতে আগে ব্যাটিং। কিন্তু রানটা হল আগের ম্যাচের চেয়ে কম। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ১০৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ১২৭ রান তুলে ৪ উইকেটে হেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। দ্বিতীয় ম্যাচে রানটা আরও কম হওয়ায় বোলারদের সামনে চ্যালেঞ্জ বাড়ল।

নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৪০ রান করেন ৩৪ বলে। মারেন পাঁচটি বাউন্ডারি। আফিফ হোসেন ২১ বলে ২০ রান করে যান একটি করে চার-ছয়ে।

শুরুতেই দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ ফিরে যান সাজঘরে। প্রথম দুই ওভারে উইকেট দেন তারা। প্রথম বল মোকাবেলা করতে এলবিডব্লিউ হন সাইফ (০), আর নাঈম ৮ বলে ২ রান করে স্লিপে ক্যাচ তুলে দেন।

আফিফ ও নাজমুল প্রতিরোধ গড়ে দলীয় পঞ্চাশ পার করেন। গড়েন ৪৬ রানের জুটি। এরপর আর জুটি হয়নি। নিয়মিত উইকেট হারিয়ে একশ পেরিয়ে থামে বাংলাদেশ। হারায় ৭ উইকেট।

আমিনুল ইসলাম বিপ্লব ১৭ বলে ৮ ও তাসকিন আহমেদ ৪ বলে ২ রান নিয়ে অপরাজিত থাকেন।

Reneta

অধিনায়ক মাহমুদউল্লাহ ১২, নুরুল হাসান সোহান ১১, শেখ মেহেদী ৩ রান করে ফিরলে শেষে তেমন রান আসেনি। শেষের ৫ ওভারে এক বাউন্ডারিতে আসে মাত্র ২৩ রান।

শাহিন শাহ আফ্রিদি ও সাদাব খান দুটি করে উইকেট নেন। হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ নেওয়াজ একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবরবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT