চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাশের সেঞ্চুরিতে কলাবাগানের জয়

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৭:৫০ অপরাহ্ণ ১৪, মে ২০১৬
স্পোর্টস
A A

ঘরোয়া ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে কলাবাগানকে দ্বিতীয় জয় এনে দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফতুল্লায় তার ৫১ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংসে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২১ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র।

ঢাকার ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি এখন মাশরাফির দখলে। ফতুল্লায় শেখ জামালের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন ম্যাশ। ইনিংসের ৩৫তম ওভারে ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে প্রথমে ফিফটি, পরের ৫০ করতে ম্যাশ খেলেছেন মাত্র ১৫ বল। পুরো ইনিংসে ১১টি ছক্কা আর দুটি বাউন্ডারি। ৫১ বলে ম্যাশের ১০৪ রানের টর্নেডোতে স্কোরবোর্ডে ৭ উইকেটে ৩১৬ রান তুলে কলাবাগান ক্রীড়া চক্র।

৩১৭র টার্গেট নিয়ে নেমে ২৯৫ পর্যন্ত গিয়েছিলো শেখ জামাল ধানমন্ডি। কিন্তু শেষ পর্যন্ত ২১ রানের হার।

মিরপুরের ম্যাচে শাহরিয়ার নাফিসের সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়ন ৩৮ রানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে। ম্যাশের ইনিংসের মতো অতোটা মারকুটে না হলেও মিরপুরে সেঞ্চুরি করেন শাহরিয়ার নাফিস। ১৪৭ বলে ওপেনার নাফিসের ১৩৪ রানের ইনিংস, ৫০ ওভারে তার দল ব্রাদার্স ইউনিয়ন তুলে ৬ উইকেটে ২৫৩।

পরে ক্রিকেট কোচিং স্কুলকে ২১৫ রানে অলআউট করে ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ জিতে নেয় ৩৮ রানে। ৬ ম্যাচে এটি তাদের তৃতীয় জয়।

সাভারের বিকেএসপিতে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচটি ছিলো শেষের নাটকীয়তায় ভরা। কলাবাগান ক্রিকেট একাডেমির দেওয়া ১৮৭ রানের টার্গেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সের তখন ১৮৬ তখন ওপেনার শামসুর রহমান শুভর ব্যক্তিগত রান ছিল ৯৫।

Reneta

সেঞ্চুরি হাঁকিয়ে জয় নিশ্চিত করার জন্য ঠিকঠিকই ৬ হাঁকান শুভ। আম্পায়ারও ছয়ের সিগন্যাল দেখান।

কিন্তু বলটি নো হওয়ার কারণে স্কোরাররা জানান, নো বলেই ম্যাচ শেষ।

শুভর রান তাই ৯৫, ওই বলে ৬ মারলেও সেঞ্চুরি হয়নি তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলাবাগান ক্রীড়া চক্রঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT