শিক্ষা

১০ম পল্লীকবি বিতর্ক উৎসব: মিলনমেলা কবি জসীম উদদীন হলে

১০ম পল্লীকবি বিতর্ক উৎসব: মিলনমেলা কবি জসীম উদদীন হলে

‘একে একে পার হইয়াছে তরী দশটি কালের ঘাটে/ মিলনমেলা বসিয়াছে তাই নকশী কাঁথার মাঠে।’  পল্লীকবির স্মৃতি বিজরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন যেন সত্যিই এক নকশী কাঁথার মাঠ। সেখানে মিলনমেলা বসেছে সারাদেশের সব পর্যায়ের বিতার্কিকদের।

পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার এক দশক পূর্তি উপলক্ষ্যে বুধবার থেকে শুরু হয়েছে ‘পল্লীকবি জাতীয় বিতর্ক উৎসব-১৪২৪’।

চার দিনব্যাপী এ উৎসবটি চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। এতে সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

উৎসবে ৪ দিন ধরে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি বিতর্ক কর্মশালা, রম্য বিতর্ক, আঞ্চলিক বিতর্ক, জুটি বিতর্ক, প্ল্যানচেট বিতর্ক, ছাত্র-শিক্ষক বিতর্ক, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি এস.এম.রাকিব  সিরাজী বলেন, একটি চমৎকার উৎসব হতে যাচ্ছে বলে আমরা আশা করছি, যার মাধ্যমে নবীন বিতার্কিকরা অনেক কিছু শিখবে ও উপভোগ করবে।

বিষয়:কবি জসীম উদদীন হল ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…