চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হয়ে গেল অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A
ছবি: নাট্য নির্মাতা শাফায়াত মনসুর রানার ফেসবুক ওয়াল থেকে

ছবি: নাট্য নির্মাতা শাফায়াত মনসুর রানার ফেসবুক ওয়াল থেকে

লাক্সতারকা, মডেল ও অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে সম্পন্ন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদে তার বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্র সত্রাজিৎ দত্ত। পেশায় ইঞ্জিনিয়ার, কর্মরত জাপানের একটি আইটি কোম্পানিতে।

করোনাকালীন এক বন্ধুর মাধ্যমে সত্রাজিতের সঙ্গে অপর্ণার পরিচয়। এরপর পরস্পরে সম্পর্কে জড়ান। দুই পরিবারকে জানালে, তাদের বিয়েতে সম্মতি দেয় দুপক্ষ।

রাত ন’টা নাগাদ বেশ জমকালো আয়োজনে অপর্ণার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর-কনের পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার সন্ধ্যায় হয়েছিল হয়েছিল অপর্ণার আশীর্বাদ।

এ অভিনেত্রী জানান, আগামি বছরের মে মাসে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন তিনি। তখন বিনোদন অঙ্গনের বন্ধু-সহকর্মীসহ সবাইকে আমন্ত্রণ জানানোর কথা জানান অপর্ণা।

তিনি বলেন, ভালো লাগার মানুষ সত্রাজিৎ দত্তকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি এর চেয়ে বড় খুশীর কিছুই হতে পারে না। জীবনের নতুন অধ্যায়ে পা দিয়েছি। সবার কাছে দোয়া আশীর্বাদ কামনা থাকলো।

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারে ছিলেন অপর্ণা ঘোষ। মডেলিং, নাটকে অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন। কাজ করেছেন থার্ড পার্সন সিংগুলার নাম্বার, মৃত্তিকা মায়া, মেঘমল্লার, সুতপার ঠিকানা, ভুবন মাঝি চলচ্চিত্রগুলোতে।

Reneta

২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অপর্ণা ঘোষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপর্ণা ঘোষভুবন মাঝিমৃত্তিকা মায়ামেঘমল্লারলিড বিনোদনসুতপার ঠিকানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT