চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যারি-মেগানের রাজপরিবার থেকে দূরে থাকার সিদ্ধান্তে রানীর সম্মতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রিন্স হ্যারি- মেগান

প্রিন্স হ্যারি- মেগান

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের রাজপরিবারের সুযোগ-সুবিধা ছেড়ে কানাডা এবং লন্ডনে সময় কাটানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।

রাজপরিবারে জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে ডিউক ও ডাচেস অব সাসেক্সের সিদ্ধান্তে সম্মতি দেন রানী।

সান্ড্রিংহ্যাম স্টেটে প্রিন্স অব ওয়েলস চার্লস, ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডিউক অব সাসেক্সে প্রিন্স হ্যারিকে নিয়ে করা ওই বৈঠকের পর রানী এলিজাবেথ এক বিবৃতিতে বলেছেন, রাজপরিবার আমার নাতি (প্রিন্স হ্যারি) ও তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে একটি গঠনমূলক সিদ্ধান্ত নিতে পেরেছে।

রানী এলিজাবেথ বলেন, আমি এবং আমার পুরো পরিবার হ্যারি ও মেগানের নতুন পারিবারিক জীবনের বিষয়ে ইতিবাচক থাকব। তারপরও আমরা চাই তারা রাজপরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবেই থাকুক। তাদের স্বাধীন জীবনযাপনের ইচ্ছাকে আমরা শ্রদ্ধা করি।

হ্যারি ও মেগান তাদের পরবর্তী সময় যুক্তরাজ্য এবং কানাডায় ভাগাভাগি করে কাটানোর যে ইচ্ছা পোষণ করেছেন সে বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন রানী। তবে রানী আশাপ্রকাশ করেন, তারা সবসময়ই তার পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবে।

হ্যারি ও মেগান তাদের নতুন জীবনে যে রাজকোষের অর্থ নিতে চান না সে বিষয়টিও বিবৃতি উল্লেখ করেছেন রানী।

Reneta

রানী বলেছেন, রাজপরিবারে এখনো অনেক বিষয় রয়েছে যা সমস্যা হয়ে ঝুলে আছে। সেগুলো নিয়ে এখনো অনেক কাজ করার বাকি। তারপরও তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাটি আমিই বলেছি।

গত সপ্তাহে হ্যারি এবং তার স্ত্রী মেগান জানান, আর্থিকভাবে স্বাবলম্বী হতে এবং নিজেদের সময় উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যের মধ্যে ভাগ করার লক্ষ্যে রাজপরিবারের নিজেদের ভূমিকা সীমিত করতে চান।

তাদের ওই ঘোষণার পর গত কয়েক দিন ধরে দফায় দফায় আলোচনা ও পরামর্শের পর ওই বৈঠক ডাকেন রানী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রানী দ্বিতীয় এলিজাবেথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক

মে ১, ২০২৬

কারাগার থেকে আবারও গৃহবন্দি অং সান সু চি

মে ১, ২০২৬

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভোর থেকে টানা বৃষ্টি: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT