চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যান্ড ড্রায়ারে ছড়ায় মলের ব্যাকটেরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
হ্যান্ড ড্রায়ার

উন্নত বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও শপিং মন, রেস্তোরাঁ এবং হোটেলগুলোর টয়লেটে থাকে হ্যান্ড ড্রায়ার। হ্যান্ড ড্রায়ারের নিচে হাত রাখলেই স্বয়ংক্রিয় বাতাসে শুকিয়ে যায় হাত। তাই টিস্যুর বিকল্প হিসেবে হ্যান্ড ড্রায়ারের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। কিন্তু জানা গেছে হ্যান্ড ড্রায়ারের মাধ্যমে ছড়াতে পারে মলের ব্যাকটেরিয়া।

নতুন গবেষণায় বলা হয়েছে, হাত ভালো করে ধুয়ে আসার পরে মাত্র ৩০ সেকেন্ড হ্যান্ড ড্রায়ার ব্যবহার করলে হাতে মলের ব্যাকটেরিয়া লেগে যেতে পারে। ইউনিভার্সিটি অব কানেকটিকাট স্কুল অব মেডিসিনের করা অ্যাপ্লাইড অ্যান্ড এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি জার্নালে প্রকাশিত এই গবেষণাটি ৩৬টি বাথরুমের ওপরে করা হয়েছে। সেখানে দেখা গেছে হ্যান্ড ড্রায়ারের এয়ার-ব্লাস্টেড প্লেটগুলোতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আটকে থাকে। অর্থাৎ, হ্যান্ড ড্রায়ারগুলো ব্যাকটেরিয়ার রিজার্ভার হিসেবে কাজ করে। যখন হাত শুকানোর জন্য বাতাস বের হয়, তখন বাতাসের সাথে মানুষের হাতে ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়ে। মানুষের মলের ব্যাকটেরিয়াও আটকে থাকে হ্যান্ড ড্রায়ারে। ফলে হ্যান্ড ড্রায়ারের মাধ্যমে প্যাথোজেন ও স্পোরগুলো পুরো বিল্ডিং এবং বিল্ডিং এর বাইরেও ছড়িয়ে পড়ে। এতে নানা রোগ ছড়ায়।

মূল গবেষক পিটার সেটলো জানান, কমোডের ঢাকনা না থাকলে কিংবা ফ্ল্যাশ করার সময় কমোডের ঢাকনা বন্ধ করে না নেয়ার কারণে মূলত মলের জীবাণু ছড়িয়ে পড়ে। একারণে তিনি পরামর্শ দিয়েছেন, হাত ধোয়ার পরে হ্যান্ড ড্রায়ার ব্যবহার না করে টিস্যু ব্যবহার করার জন্য। সিএনবিসি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যাকটেরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মরিনহোকে আবারও টেক্কা দিলেন গার্দিওলা

পরবর্তী

চারে চার রিয়ালের

পরবর্তী

চারে চার রিয়ালের

ফ্রান্স-প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি-জাতীয়তাবাদ

জাতীয়তাবাদ দেশপ্রেমের বিশ্বাসঘাতকতা: মাক্রোঁ

সর্বশেষ

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT