বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রক্তাত্ব হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আব্রিনি (৩১) এয়ারপোর্টে বোমা হামলাকারীদের সাথে দেখা যাওয়া হ্যাট পরিহিত ব্যক্তিটি সে নিজে বলে স্বীকার করেছে। বেলজিয়ান প্রসিকিউটররা এমনটি জানিয়ে স্বীকারোক্তি দেয়া আব্রিনিকে উদ্ধৃত করে বলেছেন, সে তদন্তকারীদের বলেছে যে ২২ মার্চ আত্মঘাতী বোমা হামলাস্থলের ছবিটিতে সে রয়েছে।
এছাড়াও গত বছরের নভেম্বরের নৃশংস প্যারিস হামলার সাথেও সংযুক্ত থাকতে চেয়েছিলো মরোক্কোর বংশোদ্ভূত বেলজিয়ান নাগরিক আব্রিনি। সেই হামলায় ১৩০ জনের মৃত্যু হয়েছিলো।
শুক্রবার ব্রাসেলসে গ্রেপ্তার করা ছয়জনের মধ্যে একজন আব্রিনি। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে।
জাভেনতাম এ্যায়ারপোর্ট এবং একটি মেট্রো স্ট্যাশনে ২২ মার্চের সেই হামলায় ৩২ জন প্রাণ হারিয়েছিলো।







