চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করে হামলার হুমকি দিয়ে আইএসের ভিডিও প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

লন্ডন, বার্লিন এবং রোমে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিয়ে আইএস সমর্থকরা নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে ইরাক এবং সিরিয়ায় বেশ কিছু হামলায় ব্যর্থ হওয়ার কারণে নিজেদের প্রপাগান্ডা বার্তা আবারও শক্তিশালী করার উদ্দেশ্যেই নতুন ভিডিওটি তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রপাগান্ডা ফিল্মটি সোমবার প্রকাশ করেছে আল ওয়া’য়াদ মিডিয়া প্রোডাকশন নামের একটি দল। দলটি রাক্কায় আইএসের সমর্থনে কাজ করে বলে দাবি করেছে। নতুন প্রকাশিত ভিডিওতে আইএস সমর্থকদের আহ্বান জানানো হয়েছে, ‘অবিশ্বাসী’দের যেখানে পাবে সেখানেই যেনো তাদের হত্যা করা হয়।

ভিডিওটিতে প্যারিস ও ব্রাসেলস হামলার সঙ্গে ৯/১১ হামলার ফুটেজ দেখানোর পর ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, এই নৃশংস ঘটনাগুলো ছিলো যেসব দেশ আইএসের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের জন্য একটি সতর্কবার্তা।

ইংরেজিতে দেয়া ধারাভাষ্যে বলা হয়, গতকাল প্যারিস, আজ ব্রাসেলস হলে আগামীকাল সেখানে লন্ডন, বার্লিন বা রোমও থাকতে পারে।

গত ২২ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হামলার দায় স্বীকার করে ইউরোপে অন্ধকার দিন আসার হুঁশিয়ারি দিয়েছিলো জঙ্গি সংগঠন আইএস। 

ট্যাগ: আইএসব্রাসেলস হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ডিউটি ফ্রি’ বিএমডব্লিউ চলছিলো ভুয়া নম্বর-প্লেটে

পরবর্তী

পর্দার যুদ্ধে কে জিতবেন, মাহি নাকি জয়া

পরবর্তী

পর্দার যুদ্ধে কে জিতবেন, মাহি নাকি জয়া

আইপিএল খেলতে ভারতে গেলেন মুস্তাফিজ, রাতে সাকিব

সর্বশেষ

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT