বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরে হামলার নতুন ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রসিকিউটররা। ভিডিওতে বেঁচে যাওয়া সন্দেহভাজন এক হামলাকারীকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।
তার ব্যাপারে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বেলজিয়ান সরকার।
স্থানীয় সময় ৯টা ৫০ মিনিটে একটি হ্যাট এবং গাঢ় রঙ-এর জ্যাকেট পরিহিত ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে হামলাকারী জ্যাকেটটি খুলে ফেলেন।
গত ২২ মার্চ ব্রাসেলসে বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে জোড়া হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ৩২ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়।
ভিডিওতে দেখুন ব্রাসেলস হামলাকারী গতিবিধি:







