চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হ্যাটট্রিক করা যায় না, হয়ে যায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘বিপিএলে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা অনেক সৌভাগ্যের ব্যাপার। আসলে হ্যাটট্রিক করা যায় না, হ্যাটট্রিক হয়ে যায়। আমি শুধু ভালো জায়গায় বোলিং করার চেষ্টা করেছি।’ বিপিএলে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে রেকর্ড গড়া আলিস আল ইসলাম সংবাদ সম্মেলনে শেষ প্রশ্নের জবাব দিলেন এভাবেই।

হ্যাটট্রিক করে দলকে জেতাবেন, এমন ঘোষণা দিয়ে মাঠে নামার নজির কারও নেই। সেটি অসম্ভবও, যেকোনো বোলারের পক্ষেই। ক্রিকেটের এই আপ্তবাক্যটি ২২ বছরের তরুণ অফস্পিনার আলিসের কণ্ঠ থেকে বের হওয়ায় মোহিত হলেন সামনে বসা সাংবাদিকরা।

আরও পড়ুন-
জিরো থেকে হিরো ‘হ্যাটট্রিকম্যান’ আলিস ইসলাম
নেট বোলার থেকে বিপিএল কাঁপানো কে এই নবীন?
রোমাঞ্চের পারদচড়া ম্যাচে মাশরাফীদের হারালেন সাকিবরা

হ্যাটট্রিক করে মুগ্ধতা জাগানো এই তরুণ অফস্পিনার কথার সাবলীলতাতেও পেলেন লেটার মার্কস! হ্যাটট্রিক প্রসঙ্গে শেষের উত্তরটি শুনে সংবাদকর্মীরা এক প্রকার বাহবাই দিয়ে দিলেন তাকে।

নেট বোলার হিসেবে আলিসের ঢাকা ডায়নামাইটসে আসা ও পরে স্কোয়াডে অন্তর্ভুক্তি, শেষে একাদশে জায়গা পাওয়ার ঘটনা জাগায় বিস্ময়। সেই ঘোর কাটার আগেই হ্যাটট্রিক করে জাগান মহাবিস্ময়। বিপিএল অভিষেকে হ্যাটট্রিক করা প্রথম বোলার সাভারের আলিস।

প্রথম বিভাগ লিগ থেকে উঠে আসা আলিস জীবনে প্রথমবার খেললেন কোনো স্টেডিয়ামে। সেটিও আবার বিপিএলের মঞ্চে, শের-ই-বাংলা স্টেডিয়ামে। গ্যালারিভরা দর্শক আর রোমাঞ্চকর ম্যাচের উত্তেজনায় কিছুটা নাভার্স থেকেও পরে সফল হয়েছেন বল হাতে।

Reneta

প্রথমবার মিরপুরে সংবাদ সম্মেলন কক্ষে এসেও নাভার্স বলে জানালেন হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকার জয়ের নায়ক আলিস। স্নায়ুচাপ নিয়েও যেভাবে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিলেন, তাতে মাঠের বাইরেও তাকে সফলই বলা যায়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিস আল ইসলামঢাকাবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT