ক্রিকেট

হ্যাটট্রিকের পরের ম্যাচেই একাদশে নেই এলিস

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একসঙ্গে আনন্দে উদযাপন করছে, সম্ভবত ম্যাচ জেতার পর।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে চতুর্থ টি-টুয়েন্টিতে দুটি পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়া একাদশে। আগের ম্যাচে অভিষেকে হ্যাটট্রিক করেও বাদ পড়েছেন নাথান এলিস। বাংলাদেশ খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

এলিসের জায়গায় সুযোগ পেয়েছেন মিচেল সোয়েপসন। আর লেগ স্পিনার অ্যাডাম জাম্পার জায়গায় একাদশে ফিরেছেন এন্ড্রু টাই।

শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক ঘটা অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার এলিস ৩.৩ ওভারে দেন ৩৪ রান। শেষ তিন বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করলেও তা দলকে খুব বেশি সন্তুষ্ট করতে পারেনি। লো-স্কোরিং ম্যাচে তিনি ছিলেন বেশ খরুচেই।

শনিবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুদলের লড়াই। টানা তিন জয়ে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে। মাহমুদউল্লাহ রিয়াদের দল রয়েছে হোয়াইটওয়াশের মিশন।

বিষয়:ওয়েড মাহমুদউল্লাহ রিয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…