আন্তর্জাতিক

হ্যাকিংয়ে পুতিনের উদ্দেশ্য খোলাসা করবেন মার্কিন গোয়েন্দা প্রধান

হ্যাকিংয়ে পুতিনের উদ্দেশ্য খোলাসা করবেন মার্কিন গোয়েন্দা প্রধান

পুতিন ও ক্ল্যাপার

প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিং এ জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে জানাবেন মার্কিন গোয়েন্দা প্রধান জেনারেল জেমস ক্ল্যাপার।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাক করা হয়েছে এ তথ্যের প্রমাণাদি আগামী সপ্তাহে প্রকাশের কথাও জানান তিনি। হ্যাকিংয়ের পেছনে পুতিনের উদ্দেশ্যের কথাও খোলসা করবেন বলে জানিয়েছেন তিনি।

গত নভেম্বরের নির্বাচনে বিদেশি শক্তির হস্তক্ষেপ নিয়ে তৈরি প্রতিবেদন বৃহস্পতিবার প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো হয়েছে।

শুক্রবার এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে জানানো হবে। পুরো প্রতিবেদন আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

তবে আগেই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

বিষয়:মার্কিন নির্বাচনে রাশিয়া যুক্তরাষ্ট্র-রাশিয়া রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…