চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে হোয়াইট হাউজে উঠলেন মেলানিয়া-ব্যারন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১২, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
মেলানিয়া-ব্যারন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পর অবশেষে নিউইয়র্কের বাড়ি ছেড়ে হোয়াইট হাউজে উঠলেন স্ত্রী মেলানিয়া ও তাদের ছেলে ব্যারন।

ট্রাম্প জানুয়ারি থেকে হোয়াইট হাউজে বসবাস শুরু করলেও মেলানিয়া তার ১১ বছর বয়সী ছেলে ব্যারনের স্কুলের চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত তার স্কুল বা এলাকা বদলাতে চাননি, ছেলের পড়ায় যেন ব্যাঘাত না ঘটে সেই চিন্তায়। এজন্য এতদিন নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ট্রাম্প টাওয়ারে থেকে গিয়েছিলেন মেলানিয়া ছেলেকে নিয়ে।

অবশ্য এর আগে সাত মাস থাকার কথা বললেও পাঁচ মাস পরই হোয়াইট হাউজে চলে এলেন ট্রাম্পের বর্তমান স্ত্রী ও তাদের ছেলে।

Banglabid

সাম্প্রতিক বছরগুলোতে এর আগে কোনো ফার্স্ট লেডি স্বামী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর রাজধানীতে চলে আসতে এত দেরি করেননি। এমনকি ট্রাম্পের আগের প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল তো মেয়েদের নতুন স্কুলে শিক্ষাবর্ষের প্রথমে ভর্তি করানোর জন্য ওবামা শপথ নেয়ার আগেই ওয়াশিংটনে চলে গিয়েছিলেন।

Looking forward to the memories we’ll make in our new home! #Movingday pic.twitter.com/R5DtdV1Hnv

— Melania Trump (@FLOTUS) June 12, 2017

নতুন বাসায় উঠে বেশ আনন্দিত ফার্স্ট লেডি মেলানিয়া। হোয়াইট হাউজের একটি জানালার ছবি তুলে তিনি সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করে সেই আনন্দের প্রকাশ করেছেন। ছবিতে সেই জানালা দিয়ে বাইরের সবুজ লনটাও দেখা যায়। সেই পোস্টে নতুন আবাসে নতুন নতুন সুখস্মৃতি তৈরির আশা করেছেন ফার্স্ট লেডি।

Reneta

অবশ্য তাদের নিজ বাড়ি ছেড়ে হোয়াইট হাউজে স্থানান্তরে নিউইয়র্কবাসীও কম খুশি নয়। মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী-সন্তানকে নিরাপদ রাখার জন্য নিরাপত্তাজনিত বেশ ঝক্কিঝামেলা প্রায় প্রতিদিন সইতে হতো নিউইয়র্কের জনগণকে। তাছাড়াও মেলানিয়া এবং ব্যারনের যাতায়াত-প্রটোকলের কারণে ম্যানহাটন শহরের ওই এলাকাগুলোতে মাঝেমাঝেই ট্রাফিক জ্যাম বেঁধে যেত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমেলানিয়া ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT