চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশ হয়েই বাংলাদেশের পথে ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট সিরিজের পর ভারতের কাছে টি-টুয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাঝে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ হার। ফলে জোড়া হোয়াইটওয়াশের অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশ সফরে আসছে ক্যারিবীয়রা। তৃতীয় ম্যাচে ভারতের কাছে শেষ বলে ৬ উইকেটে হেরেছে তারা।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে ১৫ নভেম্বর। ওই দিনই দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শেষ হবে ২২ ডিসেম্বর।

শেষ বলে সিরিজ ৩-০ করে ভারত। চেন্নাইয়ে তিন ম‍্যাচের টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতের সামনে লক্ষ্য ছিল ১৮২ রানের। তবে এই টার্গেট টপকাতে বেশ বেগ পেতে হয় স্বাগতিক ভারতকে।

ওপেন করতে নেমে শাই হোপ ও সিমরন হেটমেয়ার আউট হন ২৪ ও ২৬ রানে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ইনিংসকে এগিয়ে নেন ব্রাভো ও পুরান। মাঝে রামদিন ১৫ রান করে আউট হন। ব্রাভোর ৩৭ বলে ৪৩ ও পুরানের ২৫ বলে ৫৩ রানের ইনিংসে ভারতের সামনে ১৮২ রানের টার্গেট রাখতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে ১৮২ রান তুলতে ৪ উইকেট হারায় ভারত। ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা। বরং শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেন শিখর ধাওয়ান। রোহিত ৪ রান করেই ফিরে যান। তিন নম্বরে নেমে ব্যর্থ লোকেশ রাহুলও। ১৭ রান করেন তিনি। এরপর ধাওয়ানের সঙ্গে ভারতীয় ইনিংসের হাল ধরেন ঋষভ পান্ট। ৩৮ বলে ৫৮ রানের ইনিংস খেলেন এই উইকেট কিপার ব্যাটসম্যান।

অন্যদিকে প্রথম থেকেই এ দিন ব্যাট হাতে ভরসা দিচ্ছিলেন ধাওয়ান। ৬২ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। দলের জয় থেকে এক বলে এক রান বাকি থাকতে আউটও হয়ে যান। বাকি কাজটা অবশ্য করে দেন মনীশ পাণ্ডে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT