হোসেনী দালানে হামলার নিরপেক্ষ তদন্ত চায় বিএনপি

পুরান ঢাকার হোসেনী দালানে শিয়াদের সমাবেশে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিএনপি।
শনিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেন।
সেসময় আসন্ন ৭ নভেম্বর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১০ দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






