ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, সুলতানা খাতুনের বোলিং তোপে আয়ারল্যান্ডকে ১৮৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। অতিথিদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে লক্ষ্যটা নাগালেই আছে জ্যোতি-সুপ্তা-ফারজানাদের। আগের ম্যাচে ১৯৪ রান অনায়াসে তাড়া করেছে টিম টাইগ্রেস।
আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন। ফাহিমা তিনটি, নাহিদা ও সুলতানা দুটি করে উইকেট নেন। শেষ ওয়ানডেতেও স্পিনে ঘায়েল হয় সফরকারী দল।
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজটি দাপট দেখিয়ে খেলতে চেয়েছিল বাংলাদেশ। সঙ্গে প্রথমবার সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সমীকরণ মাথায় নিয়ে আইরিশ মেয়েদের হোয়াইটওয়াশ করার স্বাদ নেয়ার অপেক্ষা।
প্রথম দুই ওয়ানডেতে দাপট দেখিয়ে খেলার আশা পূর্ণ হয়েছে বাংলাদেশের মেয়েদের। সামনে টি-টুয়েন্টি সিরিজ থাকায় আগের ম্যাচে আগ্রাসী ছিল স্বাগতিক দল।








