আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য বেঁচে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য বেঁচে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাভিসকে নিয়ে যাত্রা করা হেলিকপ্টার বিধ্বস্ত হতে হতে বেঁচে গেছে। সঙ্গে বেঁচে গেলেন মন্ত্রীও।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে হেলিকপ্টারে যাওয়ার সময় মহারাষ্ট্রের লাতুর এলাকায় তারের সঙ্গে সেটি পেঁচিয়ে যায়। তার থেকে মুক্ত হতে না পেরে সেখানেই জরুরি অবতরণ করে মার্কিন সিকোর্স্কি কোম্পানির হেলিকপ্টারটি।

প্রায় বিধ্বস্ত অবস্থায় অবস্থায় অবতরণ করলেও মুখ্যমন্ত্রী বা অন্য কোনো আরোহীর কোনোরকম ক্ষতি হয়নি। দুর্ঘটনা থেকে বেঁচে টুইটে পোস্ট দিয়ে সবাইকে আশ্বস্ত করেন ফাড়নাভিস। বলেন, ‘আমরা সবাই নিরাপদ আছি।’হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য বেঁচে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

হেলিকপ্টারটা খারাপভাবে বিধ্বস্ত হলেও আরোহীদের সবাই অক্ষত থাকার বিষয়টিকে অলৌকিক ঘটনা বলে মন্তব্য করেছেন অনেকে। পরে অবশ্য এনডিটিভি’কে মুখ্যমন্ত্রী জানান, হেলিকপ্টারটিতে কারিগরি ত্রুটি থাকায় ওড়ার কিছুক্ষণ পরই সেটির জরুরি অবতরণ করাতে হয়।

এনডিটিভি’র সৌজন্যে ভিডিওতে দেখুন হেলিকপ্টারটির ‘প্রায়’ বিধ্বস্ত হওয়ার মুহূর্ত:

বিষয়:মহারাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…