চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হলেন সুনেত্রা পাওয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। স্বামী অজিত পাওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যুর কয়েকদিনের মধ্যেই তিনি এই দায়িত্ব গ্রহণ করলেন।

শনিবার (৩১ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শপথ গ্রহণের আগে শনিবার সকালে সর্বসম্মতিক্রমে সুনেত্রা পাওয়ারকে এনসিপি আইনসভা দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

দলের জ্যেষ্ঠ নেতা ছগন ভুজবল তার নাম প্রস্তাব করেন। প্রস্তাবে সমর্থন জানান দিলীপ পাতিলসহ দলের আরও কয়েকজন বিধায়ক। পরে রাজভবনে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সুনেত্রা পাওয়ার।

এদিকে এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও পুনর্মিলন আলোচনা কোন দিকে এগোবে, সেদিকেই এখন রাজনৈতিক মহলের নজর। এ প্রসঙ্গে এনসিপি প্রধান শরদ পাওয়ার জানান, তিনি সুনেত্রা পাওয়ারকে আইনসভা দলের নেতা নির্বাচিত করা বা উপ-মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে আগে অবগত ছিলেন না।

পরে অজিত পাওয়ারের ছেলে পার্থ পাওয়ার এবং এনসিপি (শরদ পাওয়ার) গোষ্ঠীর বিধায়ক রোহিত পাওয়ার শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে অবহিত করেন। এরপর শরদ পাওয়ার জানান, পুনর্মিলন সংক্রান্ত আলোচনা চলছে ঠিকই, তবে তিনি সরাসরি সেই আলোচনায় যুক্ত নন। তার ভাষ্য অনুযায়ী, এই আলোচনা অজিত পাওয়ার ও জয়ন্ত পাতিলের মধ্যে সীমাবদ্ধ ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজিত পাওয়ারউপ-মুখ্যমন্ত্রীএনসিপিজাতীয়তাবাদী কংগ্রেস পার্টিপ্রথম মহিলামহারাষ্ট্রসুনেত্রা পাওয়ার
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT