বিনোদন

হেমা মালিনী ও ভিক্টর ব্যানার্জীর সঙ্গে পরীমনি ও রোশান

হেমা মালিনী ও ভিক্টর ব্যানার্জীর সঙ্গে পরীমনি ও রোশান

রোশান ও পরীমনি

‘ভালোবাসা গুনাহ হ্যায়’, নাম শুনে মনে হতেই পারে ছবিটি বলিউডে তৈরি হচ্ছে? না, বাংলা ছবি। তবে তৈরি হচ্ছে কলকাতায়। যৌথ প্রযোজনার এই ছবি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া আর ভারত থেকে এসকে মুভিজ। ছবিতে অভিনয় করছেন ভারতের দুজন নামী তারকা হেমা মালিনী ও ভিক্টর ব্যানার্জী। তাদের সঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের পরীমনি ও রোশান। পরিচালনা করছেন কলকাতার এল হাসান। ১ এপ্রিল কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে।

পরীমনি ও রোশান প্রথম একসঙ্গে অভিনয় করেন ওয়াজেদ আলী সুমনের ‘রক্ত’ ছবিতে। প্রথমটিতেই সফল। এরপর রোশান সুযোগ পান শামীম আহমেদ রনির ‘ধ্যাততেরিকি’ ছবিতে। ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ পরীমনি ও রোশান জুটির দ্বিতীয় ছবি।

দুটি পরিবারের দ্বন্দ্বের কারণে আহান ও হায়য়ার জীবনে কী প্রভাব পড়ে, তাদের ভালোবাসার পরিণতি কী হয়—এমনি ভাবনা নিয়ে ‘ভালোবাসা গুনাহ হ্যায়’ ছবির গল্প।

রোশানের মতে, ছবিটি একটি করুণ প্রেমের গল্প। এখনো কোনো কোনো সমাজে ভালোবাসাকে পাপ মনে করা হয়। তা–ই থাকছে ছবিতে।

রোশান ও পরীমনি
রোশান ও পরীমনি
বিষয়:পরীমনি রোশান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…