হেফাজতের হরতালে নারায়ণগঞ্জে ৫ ট্রাকে আগুন

নারায়ণগঞ্জে একটি ট্রাক আগুনে পুড়ে যাচ্ছে, ধোঁয়া ও অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে, ঘটনাস্থলে মানুষ ও পুলিশ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত তাণ্ডব চালিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। তারা অন্তত ৫টি ট্রাকে আগুন লাগানোর পাশাপাশি আরও ২৫টি যানবাহন ভাঙচুর করে।
পুলিশ জানিয়েছে, রোববার সকাল থেকেই হেফাজত সমর্থকরা মহাসড়কে টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে ১১টার দিক হঠাৎ পিকেটাররা মাদানীনগর, সানারপাড় ও সাইনবোর্ড এলাকায় ২৫টি গাড়ি এবং মাদানীনগর এলাকায় ৫টি ট্রাকে আগুন লাগিয়ে দেয় হেফাজত নেতাকমীরা।
বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ও সানারপাড় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ, র্যাব ও বিজিবি মহাসড়ক থেকে হেফাজতের নেতাকর্মীদেরকে সরানো চেষ্টা করলে উভয়ের সাথে সংঘর্ষ বাধে।
সেসময় বিজিবি-পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।



