বিনোদন

হেঁটে হেঁটেই ইউক্রেন সীমান্ত পার

অ্যাম্বুলেন্সে যাত্রারত একজন ব্যক্তি, বিমানবন্দরে বা রোডে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি অ্যাম্বুলেন্সে উঠছেন, পেছনে বিমানবন্দর বা রোডের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুদ্ধের চূড়ান্ত ঝুঁকির মধ্যেই রাশিয়ার আক্রমণের তথ্যচিত্র ধারণ করতে ইউক্রেন গিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা শন পেন। ফেরার পথে হাজার হাজার শরণার্থীর সঙ্গে হেঁটে ইউক্রেনের সীমান্ত পার করে পোল্যান্ডে যেতে হয়েছে তার।

সোমবার টুইটারে শন পেন একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাকে ব্যাকপ্যাক ও স্যুটকেস নিয়ে হাঁটতে দেখা গেছে। রাস্তার সারি সারি গাড়ি। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘রাস্তার পাশে গাড়ি ফেলে রেখে আমি ও আমার দুই সহকর্মী মাইলের পর মাইল হেঁটে পোল্যান্ডের বর্ডারে পৌঁছেছি।’

অভিনেতা আরও লিখেছেন, ‘এই ছবির বেশিরভাগ গাড়িতেই নারী ও শিশুরা আছে। অধিকাংশেরই সাথে কোনো মালপত্র নেই। গাড়িই তাদের একমাত্র সম্বল।’

শন পেনের পদক্ষেপের জন্য তাকে কৃতজ্ঞতা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস থেকে বলা হয়েছে, ‘এমন সাহস ও সততা প্রদর্শনের জন্য তার কাছে আমাদের দেশ কৃতজ্ঞ।’

অভিনেতা ও নির্মাতার পাশাপাশি চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও শন পেন খ্যাতিমান। মিস্টিক রিভার (২০০৩) ও মিল্ক (২০০৮) ছবিতে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন পেন।

বিষয়:ইউক্রেন পোল্যান্ড শন পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…