চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের সেঞ্চুরি, আফিফের অলরাউন্ড ম্যাজিকে জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
ম্যাচ সেরা আফিফ (ছবি: আইসিসি)

ম্যাচ সেরা আফিফ (ছবি: আইসিসি)

ব্যাট হাতে হাঁকিয়েছেন অর্ধশতক। পরে বল হাতে ঘূর্ণিম্যাজিকে পাঁচ উইকেট। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক আফিফ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যের সঙ্গে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি। তাতে কানাডাকে ৬৬ রানে হারিয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টারে এক পা দিয়ে রাখল টাইগার যুবারা।

নিউজিল্যান্ডের লিংকনে টস হেরে ব্যাটিংয়ে নেমে কানাডার বিপক্ষে শুরুর ধাক্কা সামলে চ্যালেঞ্জিং সংগ্রহই গড়েছিল বাংলাদেশ। আফিফ-হৃদয়ের তোপে নির্ধারিত ৫০ ওভরে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রানের সংগ্রহ পায় যুবারা। জবাবে ৪৯.৩ ওভারে গুটিয়ে যাওয়ার সময় ১৯৮ রানের বেশি এগোতে পারেনি কানাডিয়ানরা।

এদিন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন বাংলাদেশের ওপেনার পিনাক ঘোষ। দলীয় ২৯ রানের মাথায় ফিরে যান অধিনায়ক সাইফ হাসানও (১৭)। সেখান থেকেই প্রতিরোধ। তৃতীয় উইকেট জুটিতে হৃদয়ের সঙ্গে ৫৯ রান তুলে দলীয় ৯১ রানের মাথায় ফেরেন ওপেনার নাঈম (৪৭)।

পরে আফিফ হোসেনকে সঙ্গী করে ১১১ রানের জুটি গড়েন হৃদয়। শেষদিকে বাকি ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে রেখে দলকে ভাল সংগ্রহ পাইয়ে দিয়ে ইনিংসের শেষ বলে আউট হন ডানহাতি ব্যাটসম্যান।

হৃদয়ের ১২২ রানের ইনিংসটি ১২৬ বলে সাজানো। যাতে ৯ চারের সঙ্গে আছে এক ছক্কার মার। আর আফিফের ৫৯ বলে ৫০ রানের ইনিংসটি ৫ চার ও এক ছয়ে সাজানো।

Reneta

কানাডার যুবাদের হয়ে দারুণ বোলিং করেছেন ফয়সাল জামখন্দি। ৪৮ রানে ৫ উইকেট পকেটে পুরেছেন।

২০০৩ সালে বড়দের বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি আছে কানাডার। জবাব দিতে নেমে সেই স্মৃতি লিংকনে ফিরিয়ে আনার পরিকল্পনাই যেন ছিল ছোটদের। বাংলাদেশি যুবাদের ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জে তারা পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছিল। মাটি কামড়ে পড়ে থেকে ইঙ্গিত দিচ্ছিল ভিন্ন কিছু করার। তবে বাড়ন্ত রানরেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি।

কানাডার মিডলঅর্ডার ব্যাটসম্যান আরসালান খান বেশ জ্বালিয়েছেন টাইগার যুবা বোলারদের। ৬৩ রানের ইনিংসটি খেলতে অবশ্য তিনি বল সামলেছেন ১০৮টি। পরে আরসালান ফিরতেই ভাঙ্গে কানাডার প্রতিরোধ।

আরসালানের উইকেটটিসহ ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংঅর্ডারে ধস নামান আফিফ হোসেন। ১০ ওভারে ৪৩ রান খরচা করেছেন।

জোড়া উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নিয়েছেন পেসার কাজী অনিক, রবিউল হক ও অধিনায়ক সাইফ হাসান সঙ্গে দিয়েছেন আফিফকে।

গ্রুপ ‘সি’র অন্য খেলায় নামিবিয়াকে ৮ উইকেটে হারিয়ে জয়ে শুরু করেছে শক্তিশালী ইংল্যান্ড। বৃহস্পতিবার কুইন্সটাউনে ইংল্যান্ডকে হারাতে পারলেই গ্রুপ সেরা হবে বাংলাদেশ। ইংলিশদের তখন নিজেদের শেষ গ্রুপ ম্যাচে কানাডাকে হারিয়ে সেরা আট নিশ্চিত করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিফ হোসেনবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষ হল ‘শনিবার বিকেল’-এর শুটিং

পরবর্তী

তিন পেসার, দুই স্পিনার নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পরবর্তী
ছবি: বিসিবি

তিন পেসার, দুই স্পিনার নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিএনপি

রাতে বিএনপি প্রার্থীদের সাক্ষাতকার

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT