চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হুমায়ূন আহমেদ সব সময় চমক ভালোবাসতেন’

মিতুল আহমেদমিতুল আহমেদ
৪:১২ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

‘হুমায়ূন আহমেদ সব সময় চমক ভালোবাসতেন। আর তাই এবারের জন্মদিনেও আমরা চেষ্টা করবো বিশেষ চমক দিতে। যা চ্যানেল আইয়ের পর্দায় সারা বিশ্বের মানুষ দেখতে পারবেন’- আসছে ১৩ নভেম্বর জনপ্রিয় কথা সাহিত্যিক ও নির্মাণের কারিগর হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে চ্যানেল আই ভবনের সামনে ‘চেতনা চত্বর’-এ আয়োজন করা হয়েছে দিনভর ‘হুমায়ূন মেলা’। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে হুমায়ূন উৎসব। আর এইবারের মেলার আয়োজন নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

প্রতি বছরের মতো আসছে ১৩ নভেম্বর হুমায়ূন মেলার আয়োজন করেছে চ্যানেল আই। এ বছর হুমায়ূন মেলার পৃষ্ঠপোষকতা করছে এসিআই পিওর সল্ট। ‘হুমায়ূন মেলা ২0১৭’-এর প্রস্তুতির খবর জানাতেই শনিবার দুপুরে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসিআই পিওর সল্ট-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, সংগীত শিল্পী সেলিম চৌধুরী, অভিনেতা মাজনুন মিজান, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমানসহ অনেকে।

চ্যানেল আইয়ের সঙ্গে হুমায়ূন আহমেদের যে নিবির সম্পর্ক ছিলো তার কথা তুলে ধরে ফরিদুর রেজা সাগর বলেন, হুমায়ূন আহমেদের সাথে বাংলাদেশের সব মানুষের সম্পর্ক একেবারে হৃদয়ের, একথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমরা বলতে চাই হুমায়ূন আহমেদ চ্যানেল আইয়ের সঙ্গে যে নিবিরভাবে সম্পৃক্ত ছিলেন তার কথা। চ্যানেল আই হওয়ার আগে যখন শুধু ইমপ্রেস টেলিফিল্ম ছিলো, তখন থেকেই কিন্তু হুমায়ূন আহমেদের সঙ্গে আমাদের সম্পর্ক। নিয়মিত আমাদের প্রচুর নাটক তিনি নির্মাণ করেছেন, চ্যানেল আইয়ের সব ধরনের অনুষ্ঠানও তিনি দেখতেন। সব অনুষ্ঠান নিয়ে তিনি আমাদের পরামর্শ দিতেন একদম প্রথম দিন থেকে। আপনারা সবাই জানেন, তিনি ‘ক্ষুদে গানরাজ’-এর বিচারকও হয়েছিলেন তিনি। এবং তিনি যে সিনেমাগুলো নির্মাণ করেছেন সবগুলোই ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে তৈরি করেছেন। সবকিছু মিলিয়ে হুমায়ূন আহমেদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, ভালোবাসা সেই থেকেই আমরা এমন আয়োজন করি। এবং হুমায়ূন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের প্রতি যে আস্থা তার কোনোটার কথাই আমরা অস্বীকার করতে পারি না।

এবারের মেলায় হুমায়ূন ভক্ত ও চ্যানেল আইয়ের সারা পৃথিবীর দর্শকরা নতুন একটা আনন্দ খুঁজে পাবেন বলেও উল্লেখ্য করেন চ্যানেল আইয়ের এই ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, আজকে মনে পড়ছে তার ৫০তম জন্মদিনের কথা। ইমপ্রেস টেলিফিল্ম আয়োজন করেছিল। এরপর থেকে তার প্রায় প্রতিটি জন্মদিনেই আমরা নানাভাবে সম্পৃক্ত ছিলাম। এখনতো প্রতি বছর আমরা হুমায়ূন মেলার আয়োজন করি। এ মেলায় সারা বাংলাদেশে থেকে অনেক অনেক মানুষ আসেন, যারা হুমায়ূনের ভক্ত। তারা সবাই নানাভাবে বোঝানোর চেষ্টা করেন যে, হুমায়ূনের সঙ্গে তারা আছেন। আর এবারের মেলায় অনেক কিছু নতুনভাবে আমরা যোগ করার চেষ্টা করেছি। সেগুলো হয়তো সারা পৃথিবীতে চ্যানেল আইয়ের পর্দায় মানুষ দেখবেন। এটা বলতে পারি, হুমায়ূন ভক্তরা এবারের মেলায় নতুন একটা আনন্দ খুঁজে পাবেন। কারণ হুমায়ূন আহমেদ সব সময় চমক ভালোবাসতেন।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চেতনা চত্বরফরিদুর রেজা সাগরহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কেভিন ওয়ার্শ

মে ২৩, ২০২৬

বাবা হলেন আশরাফুল

মে ২৩, ২০২৬

এবার স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমেছে

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT